বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সীমান্ত-মীমের বিয়ে বিচ্ছেদ। কালের খবর

সীমান্ত-মীমের বিয়ে বিচ্ছেদ। কালের খবর

কালের খবর প্রতিবেদক :
বিয়ের এক বছরের মাথায় অভিনেতা আজিজুল হাকিম সীমান্ত ও মডেল মোর্শেদা খাতুন মীম উরফে রোজা দম্পতির বিয়ে বিচ্ছেদ ঘটেছে। ২০১৭ সালের ৮ ডিসেম্বর ভালোবেসে বিয়ে করেছিলেন তারা।

২০১৩ সালে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’ চলচ্চিত্রের মাধ্যমে কমেডি অভিনেতা হিসেবে অভিষিক্ত হন সীমান্ত। মীম মডেলিংয়ের সঙ্গে যুক্ত।

২০১৯ সালের ১৬ জানুয়ারি তারিখে সীমান্তকে তালাকের নোটিশ দেন মীম। আগামী ১৬ এপ্রিল তালাকটি কার্যকর হবে।

সীমান্ত বলেন, গত মাসের ১৩ তারিখ আমি আইসল্যান্ডে গিয়েছিলাম। সেখানে থাকা অবস্থায় গত ১৯ জানুয়ারি মীম আমার বাসায় তালাকের নোটিশ পাঠায়। আমার ছোট ভাইয়ের মাধ্যমে বিষয়টি জানতে পারি।

এরপর তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি।
সীমান্ত জানান, তার শাশুড়ির কিছু মীমের কিছু কর্মকাণ্ডের প্রতিবাদ করেছিলেন। তারপর মীমকে বাসায় নিয়ে যান শাশুড়ী। এরপর থেকে মূলত ঝামেলার শুরু অর্থাৎ যোগাযোগে বিঘ্ন ঘটে।

এরপর তিনি ‘বস টু’, ‘বাদশা’, ‘বিজলী’, ‘ অ্যাকশন জেসমিন’, ‘শুটার’সহ মোট ২৮ টি সিনেমায় অভিনয় করেন। আগামী ২২ ফেব্রুয়ারি তার ‘অন্ধকার জগত’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com