বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
দৌলতপুরে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত। কালের খবর

দৌলতপুরে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত। কালের খবর

কুষ্টিয়া থেকে এ, জে সুজন, কালের খবর : কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার ডাংমড়কা-আদাবাড়িয়া সড়কের কাটাদহ মাঠের মধ্যে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- একই উপজেলার গড়ড়া গ্রামের মছের উদ্দিনের ছেলে মুফাজ্জেল হোসেন ওরফে মুফা (৪২) ও কৈপাল গ্রামের আব্দুর রহিমের ছেলে মাহাবুল (৪০)।
পুলিশ ঘটনাস্থল থেকে ২টি এলজি গান, ৪ রাউন্ড গুলি ও একটি রামদা উদ্ধার করেছে। পুলিশের দাবি বন্দুকযুদ্ধে দুই পুলিশ আহত হয়েছেন।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, উপজেলার ডাংমড়কা-আদাবাড়িয়া সড়কের কাটাদহ মাঠের মধ্যে দু’দল ডাকাত অভ্যন্তরীণ কোন্দলে নিজেদের মধ্যে গোলাগুলিতে লিপ্ত হয়েছে এমন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার এস আই সাইফুলের নেতৃত্বে পুলিশের টহল টিম ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধের একপর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে দুইজন ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পরে খোঁজ নিয়ে জানতে পারি নিহত দুই শীর্ষ ডাকাত মুফা ও মাহাবুল। তাদের বিরুদ্ধে দৌলতপুর থানায় ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে।
বন্দুকযুদ্ধের ঘটনায় দৌলতপুর থানার এসআই আসাদুল ও কনষ্টেবল জিয়া আহত হয়েছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com