বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
শিবচরে কেন্দ্রের সামনে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম। কালের খবর

শিবচরে কেন্দ্রের সামনে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম। কালের খবর

মাদারীপুর প্রতিনিধি, কালের খবর :
মাদারীপুরের শিবচরে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে শুভ হাওলাদার (১৬) নামে এক পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার সকালে উপজেলার শেখ ফজিলাতুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

উপজেলাধীন দত্তপাড়া টিএন একাডেমির এসএসসি পরীক্ষার্থী শুভ হাওলাদার। সে বাণিজ্য বিভাগের ছাত্র।

পারিবারিকভাবে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে সকাল সোয়া ৯টায় শুভ হাওলাদার শেখ ফজিলাতুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করছিল। এ সময় কেন্দ্রে প্রবেশকালে হাওলাদারকে ডেকে রাস্তার পাশেপ্রকাশ্যে এলোপাতাড়ি কোপাতে থাকে নাহিদ মাল।

এতে শুভ হাওলাদার গুরুতর জখম হন। পরে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইমদাদুল হক জানান, ধারালো অস্ত্রের আঘাতে তার ডান পায়ের হাঁটুতে গুরুতর জখম হয়। তার ডান পায়ের নিচে রগ কেটে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জরুরি ভিত্তিতে তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কেন্দ্র সচিব ও শেখ ফজিলাতুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, পরীক্ষাকেন্দ্রের গেটের সামনে একটি সন্ত্রাসী হামলা হয়েছে বলে আমি শুনেছি। আমি দুজন শিক্ষককে হাসপাতালে পাঠিয়েছি। যদি তার পক্ষে পরীক্ষা দেয়া সম্ভব হয়, তা হলে আমি তার পরীক্ষার ব্যবস্থা করব।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com