বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর
ঝিকরগাছায় ট্রেন দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রী নিহত। কালের খবর

ঝিকরগাছায় ট্রেন দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রী নিহত। কালের খবর

বেনাপোল থেকে এম ওসমান, কালের খবর : যশোরের ঝিকরগাছায় খুলনাগামী ট্রেনে কাঁটা পড়ে তৃষা আক্তার মিতু (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে।সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঝিকরগাছা উপজেলার চান্দেরপোল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিতু শার্শা নাভারন সর্দ্দার বাড়ি পোতা গ্রামের দুলাল হোসেনের ভাগ্নিও আনসার ক্যাম্প এলাকার রনি খাতুনের মেয়ে।তারা আনসার ক্যাম্প পাশে একটি বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করতো।নিহত মিতু নাভারন মহিলা মাদ্রাসায় নবম শ্রেণীর ছাত্রী ছিলেন।
নিহতের মা রনি খাতুন বলেন, মেয়ের সাথে সকালে কোন ঝামেলা হয়নি। প্রতিদিনের ন্যায় মিতু মাদ্রাসার জন্য বাড়ি থেকে বের হয়। পরে খবর পাই আমার মেয়ে ট্রেন এ কাঁটা পড়ে মারা গেছে। কিভাবে কি হলো আমি বুঝতে পারছিনা।
বেনাপোল জিআরপি পুলিশের (এসআই) আব্দুল আলিম বলেন, খবর পেয়ে আমি দুর্ঘটনা স্থলে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরী করি এবং নিহতের লাশ উদ্ধার করে বেনাপোল জি আরপি থানায় নিয়ে আসি। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com