মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
ফেব্রুয়ারিতে দুই পক্ষকে নিয়ে একসঙ্গে বিশ্ব ইজতেমা : সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী। কালের খবর

ফেব্রুয়ারিতে দুই পক্ষকে নিয়ে একসঙ্গে বিশ্ব ইজতেমা : সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী। কালের খবর

এম আই ফারুক আহমেদ, কালের খবর :

ফেব্রুয়ারি মাসের যেকোনো সময় তাবলিগ জামাতের বিবাদমান দুইপক্ষকে নিয়ে একসঙ্গে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আগামীকাল(বৃহস্পতিবার) ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারিখ চূড়ান্ত হবে বলেও জানান তিনি।

বুধবার দুপুরে সচিবালয়ে তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রীএসব কথা জানান।

এ সময় মন্ত্রী বলেন, ‘ফেব্রুয়ারি মাসের যেকোনো সময় আমাদের টঙ্গীতে বিশ্ব ইজতেমা যেটা হয়ে থাকে সেটাই হবে। দুই পক্ষই একসঙ্গে ইজতেমাটা করবে। কীভাবে হবে, কীভাবে সুসম্পন্ন হবে সে বিষয়ে আগামীকাল সকাল সাড়ে ১০টায় ধর্ম প্রতিমন্ত্রীর অফিসে আরেকটি সভা হবে। সেখানে কবে, কখন ইজতেমা হবে সে ব্যাপারে সিদ্ধান্ত হবে।

উল্লেখ্য, মাওলানা সাদ আহমাদ কান্ধলভী ও মাওলানা জোবায়ের আহমেদ এর পক্ষের মধ্যে মনোমালিন্য ও সংঘর্ষের পর গত ১৭ জানুয়ারি দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানির সই করা এক বিজ্ঞপ্তিতে তাবলিগ জামাতের দুই পক্ষের (সা’দপন্থী ও সা’দবিরোধী) সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত কারও সঙ্গেই সম্পর্ক না রাখার ঘোষণা দেয় ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা কর্তৃপক্ষ। এ নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশের গাজীপুরের টঙ্গীতে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এমন পরিস্থিতিতে আজ (বুধবার) দুপুরে তাবলিগ জামাতের এই দুইপক্ষের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com