বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরে চেয়ারম্যান এম আসলাম মৃধাকে অনাস্থা দিল ১২মেম্বার। কালের খবর

ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরে চেয়ারম্যান এম আসলাম মৃধাকে অনাস্থা দিল ১২মেম্বার। কালের খবর

নবীনগর প্রতিনিধি, কালের খবর ঃ

ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর (উঃ)কাইতলা ইউপির চেয়ারম্যান এম আসলাম মৃধার বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে বুধবার (২৩/১) ১২জন মেম্বারের অনাস্থা প্রদান করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দেন। এরপূর্বে মঙ্গলবার জেলা প্রশাসকের নিকটও এই অভিযোগ করেন।
লিখিত অভিযোগে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে দূর্নীতি, স্বেচ্ছাচারীতা, জাল স্বাক্ষর, অনিয়মসহ নেশাগ্রস্থ অবস্থায় সকল মেম্বারের সাথে অসংলগ্ন আচরনের কথা উল্লেখ করা হয়।
১নং ওয়ার্ডের মেম্বার মোঃ অলিউল্লাহ সাংবাদিকদের সাথে বলেন, চেয়ারম্যান সাব আমার স্বাক্ষর জাল করে ৪০দিনের কর্মসূচীর ১২ জন লেবারের টাকা উত্তোলন করে সকল টাকা আত্মসাৎ করেন।
২নং ওয়ার্ডের মেম্বার মোঃ বাছির মোল্লা বলেন, আমার স্বাক্ষকও জাল করে চেয়ারম্যান সাব টাকা তুলে নেন। এমনকি তিনি ২বছরে উন্নয়ন মূলক কোন কাজ আমাদের সাথে পরামর্শ না করে আমাদেরকে হুমকি দিয়ে স্বাক্ষর নিয়ে অনেক কাজের অনিয়ম করেছেন।আমরা প্রতিবাদ করলে তিনি নেশাগ্রস্ত অবস্থায় অসংলগ্ন আচরন করার কারনেই আমরা সকলেই চেয়ারম্যান সাবের অনাস্থা দিয়েছি।
চেয়ারম্যান এম আসলাম মৃধা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের স্বার্থের ব্যঘাতের কারনেই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com