শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি জেলার দুর্গম সাজেক ইউনিয়নে আনন্দমুখর পরিবেশে ভোট গ্রহণ। কালের খবর নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী সামসুজোহা খানের পক্ষে প্রচারণা। কালের খবর ঢাকা ১৭ আসনে নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সমন্বয়ক ডাবলু ও যুগ্ম সমন্বয়ক রাজ। কালের খবর লক্ষ্মীপুরে গণ মিছিলে এসে জামায়াত – বিএনপির ২ কর্মীর মৃ-ত্যু। কালের খবর সবার আগে বাংলাদেশ : একটি বিধ্বস্ত অর্থনীতির পুনর্জন্ম ও আগামীর রাষ্ট্র দর্শন। কালের খবর নবীনগরে অস্ত্রসহ একজন আটক, শিশুকে মুচলেকায় মুক্ত৷। কালের খবর ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর
গৃহকর্তা ও দারোয়ানের বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ। কালের খবর

গৃহকর্তা ও দারোয়ানের বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ। কালের খবর

চট্টগ্রাম ব্যুরো, কালের খবর ঃ

চট্টগ্রামে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে একটি ভবনের দারোয়ানকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার নগরের হালিশহর থানার মধ্যম রামপুরা এলাকার ইসলাম ম্যানশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার রাতে এ ঘটনায় ওই গৃহকর্মীর বাবা থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে ভবনটির মালিক ও দারোয়ানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।

আসামিরা হলেন- মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার উত্তর ধুম গ্রামের মৃত মো. ইদ্রিসের ছেলে ষাটোর্ধ্ব মো. ছালেহ আহমেদ ও একই উপজেলার বাড়িয়াখালী গ্রামের সাতবাড়িয়া নতুন বাড়ির মৃত শফিউল হকের ছেলে মো. মহিউদ্দিন।

নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং অঞ্চল) আশিকুর রহমান সমকালকে জানান, দুই বছর আগে বাসার দারোয়ান মো. মহিউদ্দিনের মাধ্যমে ছালেহ আহমেদের বাসায় কাজ নেন ওই গৃহকর্মী। এরপর বিভিন্ন সময় কয়েকবার ওই গৃহকর্মীকে ধর্ষণ করেন গৃহকর্তা ছালেহ আহমেদ। বাড়ির মালিকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওই গৃহকর্মী গত ২৯ ডিসেম্বর দারোয়ানের কাছে আশ্রয় নেন। দারোয়ান সম্পর্কে ওই গৃহকর্মীর চাচা হন।

তিনি জানান, এরপর দারোয়ানও কৌশলে ও ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন। গত বৃহস্পতিবার মেয়েকে দেখতে আসলে ধর্ষণের বিষয়ে জানতে পারেন ওই গৃহকর্মীর বাবা। এরপর তিনি থানায় মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে দারোয়ানকে গ্রেফতার করা হয়েছে। বাড়ির মালিককে পাওয়া যায়নি। ভিকটিমকে উদ্ধার করে পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাড়ির মালিককে ধরতে পুলিশের অভিযান চলছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com