শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাংলাদেশের অস্তিত্বের তিন স্তম্ভ-ত্যাগের ইতিহাস ও আগামীর রাষ্ট্রচিন্তা। কালের খবর খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধানের শীষের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। কালের খবর ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা। কালের খবর সবার আগে বাংলাদেশ : এক নদী রক্ত ও অশ্রুর পরে আগামীর এক পশলা স্বপ্ন। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে বেগম খালেদা জিয়ার স্মরণ সভা অনুষ্ঠিত। কালের খবর সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী। কালের খবর বেগম খালেদা ছিলেন স্বার্বভৌমত্বের প্রতীক। কালের খবর স্বনির্ভরতার অর্থনীতি : শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ। কালের খবর ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর
সড়ক ছাড়াই ৩২ বছর ধরে একা দাঁড়িয়ে সেতুটি। কালের খবর

সড়ক ছাড়াই ৩২ বছর ধরে একা দাঁড়িয়ে সেতুটি। কালের খবর

সংযোগ সড়ক নাই ৩২ বছর ধরে একা দাঁড়িয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ এলাকার এ সেতুটি-

ঠাকুরগাঁও প্রতিনিধি, কালের খবর ঃ

সংযোগ সড়ক না থাকায় ৩২ বছর ধরে একা দাঁড়িয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার আমসারা খালের ওপর একটি সেতু। ১৯৮৭-৮৮ সালের বন্যায় সেতুটির দুই পাড়ের সংযোগ সড়কই ভেঙে যায়। এরপর থেকে একা দাঁড়িয়ে সেতুটি।

এলাকাবাসীরা জানান, ১৯৮৭-৮৮ সালের বন্যায় সেতুর দুই পাশের সংযোগ সড়ক ভেঙে যায়। এতে খালের পূর্ব পাড়ের কয়েকটি গ্রামের সঙ্গে পশ্চিম পাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খালের মাঝখানে দীর্ঘ প্রায় ৩২ বছর ধরে একা দাঁড়িয়ে সেতুটি। এতে ১০-১২টি গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়লেও নজর নেই কারো।

সংযোগ সড়ক না ৩২ বছর ধরে একা দাঁড়িয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ এলাকার এ সেতুটি-সমকাল
খাড়িপাড়া গ্রামের মোকসেদ আলী বলেন, সেতুটি মেরামতের জন্য বিভিন্ন দফতরে যোগাযোগ করেও কাজ হয়নি। জনপ্রতিনিধিরা ভোটের সময় সংস্কারের আশ্বাস দিলেও পরে খোঁজ নেন না।

ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী কান্তেশ্বর বর্মণ জানান, পরিত্যক্ত ব্রিজটি পরিদর্শন করা হয়েছে। ব্রিজটির পরে নদীতে আরো একটি বড় ব্রিজ নির্মাণ করতে হবে। তা না হলে এই ব্রিজটি মানুষের উপকারে আসবে না। ব্রিজটির অনেক অংশ নষ্ট হয়ে গেছে।

পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া বলেন, দীর্ঘদিন পরে হলেও ব্রিজটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। আমি ঠাকুরগাঁও-৩ আসনের এমপিকে অবহিত করে দ্রুত কাজ শুরু করার আবেদন জানাবো।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com