বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর
মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরী আর নেই। কালের খব

মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরী আর নেই। কালের খব

কালের খবর ডেস্ক ঃ  দৈনিক মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ভোর রাতে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আবু বকরের সহকর্মীরা জানান, ভোরে ধানমণ্ডির বাসায় তিনি স্ট্রোক করেছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তার শ্যালক রিয়াজ মাহমুদ জানান, মঙ্গলবার জোহরের পর ধানমণ্ডির তাকওয়া মসিজদে আবু বকরের জানাজা হবে।

সাংবাদিক আবু বকর ১৯৬৪ সালের ২১শে জুন ঢাকার গ্রিন রোডে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে পড়ালেখা করেন।

১৯৯১ সালে সাপ্তাহিক প্রত্যায়ন পত্রিকায় তার সাংবাদিকতার শুরু। পরের বছর যোগ দেন সাপ্তাহিক খবরে। সাপ্তাহিক থেকে ১৯৯৫ সালে দৈনিকে আসেন আবু বকর, সহযোগী সম্পাদক হিসেবে যোগ দেন আজকের কাগজে।

এক সময় আজকের কাগজ বন্ধ হয়ে গেলে ২০০৯ সালে প্রধান বার্তা সম্পাদক হিসেবে আমাদের সময়ে যোগ দেন বকর।

এরপর সকালের খবর ও সমকালের বার্তা সম্পাদক হিসেবেও কিছুদিন কাজ করেন।

২০১২ সালে বকর বার্তা সম্পাদক হিসেবে দৈনিক মানবকণ্ঠে যোগ দেন, ২০১৭ সালে হন নির্বাহী সম্পাদক। ওই বছর সেপ্টেম্বর থেকে তিনি পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com