রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর
রাঙামাটি শহরে ভয়াবহ আগুনে ৮৪টি বসত ঘর সম্পূর্ন পুড়ে ছাই। কালের খবর

রাঙামাটি শহরে ভয়াবহ আগুনে ৮৪টি বসত ঘর সম্পূর্ন পুড়ে ছাই। কালের খবর

রাঙামাটি প্রতিনিধি, কালের খবর  ঃ
রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের মসজিদ কলোনী এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা ভয়াবহ আগুনে ৮৪টি বসত ঘর সম্পূর্ন পুড়ে গেছে। আজ রোববার সকাল সোয়া আটটার সময় এই আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই চারিপাশে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। অগ্নিকান্ডের ঘটনার দুই ঘণ্টা পর রাঙামাটি, কাউখালী ও কাপ্তাই ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট অগ্নিকান্ড নিয়ন্ত্রণে আনেন। এছাড়াও সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজে অংশ নেয়।

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানিয়েছেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ শুরু করি। ৬টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

রাঙামাটি দমকল বাহিনী জানিয়েছে, মসজিদ কলোনীর বাসিন্দা জনৈক নিজাম উদ্দিনের ভাড়া বাসার বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে উল্লেখ করে এই ঘটনায় আনুমানিক ৮ থেকে দশ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানালেও ক্ষতিগ্রস্থরা জানিয়েছে আগুনে তাদের প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

আগুনে সর্বস্ব হারানো ৭৬টি পরিবারকে চিহ্নিত করে তাদের প্রতিটিকে ২৫ কেজি চাউল, নগদ ২ হাজার টাকা, ২টি করে কম্বল, শুকনো খাবার বিতরণ করেছেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। আজ বিকেলে আগুনের ঘটনাস্থলে উপস্থিত হয়ে জেলা প্রশাসক ক্ষতিগ্রস্থদের হাতে তাৎক্ষনিকভাবে এই সহায়তা প্রদান করেন। এসময় তিনি বলেন, আপনাদের বাসস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত রাঙামাটির জেলা প্রশাসন কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্থদের পাশে থাকবে।

স্থানীয় সূত্র জানিয়েছে, উক্ত এলাকার নিজাম উদ্দিনের ভাড়াটিয়া বাবুল মিয়ার ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

সকাল সোয়া আটটার সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে আশেপাশের সবগুলো ঘর সম্পূর্ন পুড়ে যায়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com