শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
সাভারে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, বিজিবি মোতায়েন। কালের খবর

সাভারে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, বিজিবি মোতায়েন। কালের খবর

কালের খবর প্রতিবেদক :

ন্যূনতম মজুরি বাস্তবায়ন, বকেয়া মজুরি প্রদান ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আজ সাভারের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। তাদের মোকাবেলা করতে বিভিন্ন স্থানে বাড়তি পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

শ্রমিকদের বিক্ষোভের কারণে ঢাকা-আরিচা মহাসড়কসহ কয়েকটি স্থানীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আজ বুধবার সকালে ঢাকা-আরিচা সড়কে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর দফায় দফায় সংর্ঘষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সাভারে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা আজ বেতন বৃদ্ধির দাবিতে রাস্তায় নেমে আসে। এ সময় তাদের পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হয়েছে কয়েকজন শ্রমিক।

সাভারের উলাইল এলাকায় অবস্থিত আল-মুসলিম নামে পোশাক কারখানার শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।

সাভার আশুলিয়া এলাকায় প্রায় ১৩টি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা-১ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি সানা সামিনুর রহমান।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com