শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর মাটিরাঙ্গায় পাঁচ শতাধিক জাপা-এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান। কালের খবর বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি : ওয়াদুদ ভুইয়া। কালের খবর চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু। কালের খবর বাঙালি ছাড়া সিএইচটি রক্ষা করা অসম্ভব ছিল : ড. আমিনুল করিম। কালের খবর মাটির মায়ায় বাঁধা এক অদম্য ঠিকানা : বেগম খালেদা জিয়ার সেই অমর উচ্চারণের ব্যবচ্ছেদ। কালের খবর খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল। কালের খবর রায়পুরার গুচ্ছগ্রামে যৌন ও মাদক ব্যবসার মহাৎসব : সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে সন্ত্রাসী দিয়ে হুমকি-এলাকাজুড়ে তীব্র ক্ষোভ। কালের খবর বৈশাখী টিভি’র রায়পুরা উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক শফিকুল ইসলাম। কালের খবর
গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক পাট ও বস্ত্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় রূপগঞ্জে আনন্দ-উল্লাস। কালের খবর

গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক পাট ও বস্ত্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় রূপগঞ্জে আনন্দ-উল্লাস। কালের খবর

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, কালের খবর :

নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসন থেকে পরপর তিনবারের নির্বাচিত সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক পাট ও বস্ত্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন এবং সর্বস্তরের মানুষ আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। গতকাল বিকালে গণভবনে শপথ গ্রহণের পরপরই খুশিতে আত্মহারা হয়ে ওঠেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষ। বিভিন্ন স্থানে এ খুশির মুহূর্তটা স্মরণীয় করে রাখতে নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন। বিকাল সাড়ে ৪টার দিকে কাঞ্চন পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে কাঞ্চন বাজার এলাকায় আনন্দ মিছিল বের করা হয়। অপরদিকে রূপগঞ্জ সদর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন ভূঁইয়া ও যুবলীগ নেতা মনিরুজ্জামান ভূঁইয়ার উদ্যোগে ভক্তবাড়ী, পিতলগঞ্জ, শিমুলিয়া, ব্রাহ্মণখালী, হাবিবনগর ও উপজেলা ছাত্রলীগ নেতা আশিকুল ইসলাম খোকনের উদ্যোগে দাউপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করা হয়।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা বলেন, গোলাম দস্তগীর গাজী নারায়ণগঞ্জ-১ আসন থেকে পরপর তিনবার বিপুল ভোটে জয়লাভ করে সংসদ সদস্য হয়েছেন। জননেত্রী শেখ হাসিনা তাকে মন্ত্রী করায় আমরা আজ খুবই আনন্দিত।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com