মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর
সৈয়দ আশরাফুল ইসলামের বেইলি রোডের বাসায় মানুষের ঢল। কালের খবর

সৈয়দ আশরাফুল ইসলামের বেইলি রোডের বাসায় মানুষের ঢল। কালের খবর

কালের খবর প্রতিবেদক :

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বেইলি রোডের বাসায় মানুষের ঢল নেমেছে। এক নজর তার মরদেহ দেখার জন্য বিকেল থেকে মানুষের ঢল নামে।

আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষও ভিড় জমায় বাসা ও এর আশপাশে।
সৈয়দ আশরাফের বাসায় একটি শোক বই রাখা হয়েছে। অনেকে সেই শোক বইয়ে সই করছেন এবং মন্তব্য লেখছেন। ভিড় থামানোর জন্য বার বার মাইকিং করা হচ্ছে। এ ছাড়া বেইলি রোডের অফিসার্স ক্লাবের মোড় থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। অফিসার্স ক্লাবে গাড়ি রেখে সৈয়দ আশরাফের বাসায় প্রবেশ করছেন তার রাজনৈতিক সহকর্মীরা। এছাড়া কোরআন তেলোয়াত করা হচ্ছে।

এর আগে শনিবার সন্ধ্যা ৬টায় সৈয়দ আশরাফের মরদেহ বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের নেতারা বিমানবন্দরে সৈয়দ আশরাফের কফিন গ্রহণ করেন।

এরপর তার মরদেহ সন্ধ্যা ৭টায় বেইলি রোডের সরকারি বাসভবনে নেয়া হয়। সেখান থেকে রাতে মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘরে রাখার জন্য নিয়ে যাওয়া হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com