রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
সৈয়দ আশরাফের মৃত্যুতে সাইনবোর্ড প্রেস ক্লাব ও ডেমরা থানা প্রেস ক্লাবের শোক। কালের খবর

সৈয়দ আশরাফের মৃত্যুতে সাইনবোর্ড প্রেস ক্লাব ও ডেমরা থানা প্রেস ক্লাবের শোক। কালের খবর

কালের খবর ডেস্ক :

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সাইনবোর্ড প্রেস ক্লাব ও ডেমরা থানা প্রেস ক্লাব।
শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাইনবোর্ড প্রেস ক্লাব ও ডেমরা থানা প্রেস ক্লাবের সভাপতি এম আই ফারুক আহমেদ, সিনিয়র সহ সভাপতি এম জি কিবরিয়া এবং সাইনবোর্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. এনামুল কবির, ডেমরা থানা প্রেস ক্লবের সাধারণ সম্পাদক মো.সুজন হাওলাদার এ শোক প্রকাশ করেন।

তাতে বলা হয়, মহান এই জননেতার মৃত্যুতে সারাদেশে বিরাজ করছে শোকের পরিবেশ। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, গণমানুষের অধিকার আদায়, গণতান্ত্রিক আন্দোলন ও দূরদর্শী রাজনৈতিক প্রজ্ঞাসহ বিভিন্নক্ষেত্রে তার সাহসী ভূমিকা ও অবদান জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে তিনি ছিলেন সদা নিবেদিত।

সেইসঙ্গে দেশ ও দলগঠনে প্রযুক্ত ছিল তার ব্যক্তিত্বের অপার্থিব ও সদা-বিনয়ী মানবীয় গুণ। সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে জাতি একজন সৎ, ত্যাগী ও দেশ-অন্তঃপ্রাণ নেতাকে হারালো। এই শুন্যতা অপূরণীয়। তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং সেই সঙ্গে তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সাইনবোর্ড প্রেস ক্লাব ও ডেমরা থানা প্রেস ক্লাব।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com