মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দলের প্রধানের বিজয় নিশ্চিত করতে নেতাকে ভালবেসে নির্ঘুম রাত কাটিয়েছেন সাংবাদিক নেতা মো: আসাদুজ্জামান বাবুল। রাঙ্গামাটি জেলার দুর্গম সাজেক ইউনিয়নে আনন্দমুখর পরিবেশে ভোট গ্রহণ। কালের খবর নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী সামসুজোহা খানের পক্ষে প্রচারণা। কালের খবর ঢাকা ১৭ আসনে নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সমন্বয়ক ডাবলু ও যুগ্ম সমন্বয়ক রাজ। কালের খবর লক্ষ্মীপুরে গণ মিছিলে এসে জামায়াত – বিএনপির ২ কর্মীর মৃ-ত্যু। কালের খবর সবার আগে বাংলাদেশ : একটি বিধ্বস্ত অর্থনীতির পুনর্জন্ম ও আগামীর রাষ্ট্র দর্শন। কালের খবর নবীনগরে অস্ত্রসহ একজন আটক, শিশুকে মুচলেকায় মুক্ত৷। কালের খবর ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর
ছিনতাইকারীর বাধায় প্রাণ গেল অসুস্থ শিশু জামিলার। কালের খবর

ছিনতাইকারীর বাধায় প্রাণ গেল অসুস্থ শিশু জামিলার। কালের খবর

কালের খবর :: গাজীপুরের কালিয়াকৈরে ছিনতাইকারীর বাধায় প্রাণ গেল ৮ মাস বয়সী শিশুর। অসুস্থ শিশু জামিলাকে বাবা-মা অটোরিকশায় হাসপাতালে নেয়ার পথে ছিনতাইকারীরা গতিরোধ করে ছিনিয়ে নেয় টাকা, মোবাইল ফোন ও অলংকার। এতে দ্রুত হাসপাতালে নিতে না পারায় ঘটনাস্থলেই মারা যায় শিশু জামিলা। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পলানপাড়ায়। জামিলা সিরাগঞ্জের উল্লাপাড়ার হানিফ মিয়ার মেয়ে।

প্রতিবেশী শাহনাজ বেগম জানান, মঙ্গলবার রাতে জামিলা অসুস্থ হয়ে পড়ে। বুধবার ভোরে মুমূর্ষু অবস্থায় তাকে অটোরিকশায় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পলানপাড়ায় ৫-৬ ছিনতাইকারী দা, চাপাতি ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের অটোরিকশাটি গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা তাদের কাছ থেকে লুটে নেয় স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন। এতে দ্রুত হাসপাতালে নিতে না পারায় ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি। পরে দুপুর ১২টার দিকে হারিণহাটিতে জানাজা শেষে লাশ গ্রামের বাড়ি সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হয়। কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার বলেন, বিষয়টি আমার জানা নেই। এরকম কোনো অভিযোগ পাওয়া যায়নি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com