বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নরসিংদী-৩ শিবপুর আসনে নৌকা প্রতীকের এজেন্ট মিলন মিয়া নিহত। কালের খবর

নরসিংদী-৩ শিবপুর আসনে নৌকা প্রতীকের এজেন্ট মিলন মিয়া নিহত। কালের খবর

রেজাউল করিম গাজী নরসিংদী প্রতিনিধি, কালের খবর : নরসিংদী-৩ ( শিবপুর) আসনের কুন্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নৌকা প্রতীকের এজেন্ট মিলন মিয়া (৪০) নামের একজন নিহত হয়েছেন। তিনি বাঘার ইউনিয়নের কুন্দারপাড়া গ্রামে হজরত আলী পুত্র। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। আজ (রোববার) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই আসনে নৌকা প্রতীকের প্রার্থী জহিরুল হক ভূঁইয়া মোহন বেলা ১১টার দিকে কুন্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে যান। এ সময় তার কর্মীরা ব্যালট নিয়ে নৌকা প্রতীকে সিল মারতে থাকেন। এনিয়ে ওই আসনে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লাও ওই কেন্দ্র পরিদর্শন করতে যান। এক পর্যায়ে নৌকার কর্মীরা স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লাকে কেন্দ্রের একটি কক্ষে আটকে রাখেন। তখন দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দেয়। দুই পক্ষ চলে যাওয়ার পরপরই এজেন্ট নিহত হওয়ার ঘটনা ঘটে। এনিয়ে কুন্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র প্রায় ২ ঘন্টা ভোট গ্রহণ স্থগিত থাকে বলে কেন্দ্র প্রিজাইডিং অফিসার মো. মাহাবুব মৃধা জানান।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com