বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে : সিইসি। কালের খবর

বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে : সিইসি। কালের খবর

কালের খবর প্রতিবেদক :

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছে।

আজ রবিবার সকালে রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টরের আইইএস স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ভোট দেওয়া শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।

আজ সকাল ১১টার দিকে সিইসি সহধর্মিনী হোসনে আরা হুদাকে সঙ্গে নিয়ে ওই কেন্দ্রে ভোট দিতে আসেন।

ভোট প্রদান শেষে গণমাধ্যমকর্মীদের তিনি বলেছেন, চট্টগ্রাম, নোয়াখালীসহ বিভিন্ন স্থানে ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনার কথা আমি শুনেছি। এ ঘটনাগুলো ঢাকায় বসে নিয়ন্ত্রণ করা সম্ভর নয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে, সংশ্লিষ্ট কেন্দ্রে ভোট বন্ধ থাকবে।

বিভিন্ন ভোটকেন্দ্রে বিএনপির এজেন্ট না থাকা প্রসঙ্গে সিইসি বলেন, এজেন্ট যদি কেন্দ্রে না আসে, তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com