বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
আড়াইহাজারে পায়ুপথে বাতাস ঢুকিয়ে কারখানার শ্রমিককে হত্যা। কালের খবর

আড়াইহাজারে পায়ুপথে বাতাস ঢুকিয়ে কারখানার শ্রমিককে হত্যা। কালের খবর

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি,কালের খবর  :  নারায়ণগঞ্জের আড়াইহাজারে পায়ুপথে বাতাস ঢুকিয়ে ববিন কারখানার এক শ্রমিককে হত্যা করা হয়েছে। তার নাম আজহারুল ইসলাম সুমন (২৮)। তিনি উপজেলার সত্যভান্দি ভূঁইয়া পাড়া গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে।
শনিবার দিবাগত মধ্য রাতে এ ঘটনাটি ঘটেছে। পুলিশ লাশটি উদ্ধার করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রাত সাড়ে ১২টার দিকে সত্যভান্দি নয়াপাড়া গ্রামে অবস্থিত মুকুল হোসেনের মালিকানাধীন উদয়ন ববিন মিলের শ্রমিক আজহারুল ইসলাম সুমনকে কে বা কারা মিলের ভিতর থেকে পায়ুপথে বাতাস ঢুকিয়ে গুরুতর আহত অবস্থায় মিলের সামনে ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভুলতা আলÑরাফি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ওসি আকতার হোসেন জানান, এ ব্যাপারে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে খেলনার ছলে সাথের শ্রমিকরা এই ঘটনা ঘটাতে পারে। মামলা দায়েরর প্রস্তুতি চলছিল।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com