বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বি. চৌধুরী-কাদের সিদ্দিকী একান্ত বৈঠক, বরফ গলছে তো ?। কালের খবর

কালের খবর প্রতিবেদক :

জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেয়া কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা: এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় গিয়েছেন।
শনিবার রাত ৮টায় তিনি বি. চৌধুরীর বারিধারার বাসায় যান। সেখানে ১০ মিনিটের মতো অবস্থান করেন। তবে দু’জনের মধ্যে কী আলাপ হয়েছে তা জানা যায়নি।

জানতে চাইলে বি. চৌধুরীর প্রেস সেক্রেটারি জাহাঙ্গীর আলম বলেন, বঙ্গবীর এসেছিলেন। স্যারকে (বি.চৌধুরী) সালাম করে চা খেয়ে চলে গেছেন। এর বাইরে তাদের মধ্যে কী ধরনের কথা হয়েছে তা আমি বলতে পারব না।
জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের প্রক্রিয়ায় শুরুর দিকে বি. চৌধুরীকে দেখা গেলেও পরে নানা নাটকীয়তায় সেই জোটে যোগ দেয়া হয়নি যুক্তফ্রন্টের। বি. চৌধুরী ও তার ছেলে মাহি বি. চৌধুরীকে ঐক্যফ্রন্টের সভায় ডাকা হলেও পরে সভাস্থল ড. কামাল হোসেনের বাসার সামনে থেকেই তারা ফিরে যান।
গণফোরাম-বিএনপি-জেএসডি-নাগরিকঐক্যসহ বেশ কিছু দলের সমন্বয়ে গঠিত ঐক্যফ্রন্টের বিষয়ে বিভিন্ন সময়ে বিরূপ মনোভাব প্রকাশ করতে দেখা গেছে বি. চৌধুরীকে। অপর দিকে এই ঐক্যফ্রন্টে সম্প্রতি যোগ দেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। এমনকি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জোটটির একাধিক কর্মসূচিতেও দেখা গেছে বঙ্গবীরকে।

নয়া দিগন্ত অনলাইন ১১ নভেম্বর ২০১৮, ০৯:৫০

বি চৌধুরী ও কাদের সিদ্দিকী। – ছবি: সংগৃহীত

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com