বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ধানের শীষ,এখন পেটের বিষ, লোকে বলে সাপের বিষ : সেতুমন্ত্রী। কালের খবর

ধানের শীষ,এখন পেটের বিষ, লোকে বলে সাপের বিষ : সেতুমন্ত্রী। কালের খবর

কালের খবর প্রতিবেদক :

বিএনপি ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড, খুনি-সন্ত্রাসীদের দল। তারা বঙ্গবন্ধু কন্যাকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বারবার হত্যার চেষ্টা করেছে।

তাদের ওপর মানুষের কোনো আস্থা নেই। তাদের দলের চেয়ারপারসন কে? পলাতক নেতাকে দেশের লোকজন বিশ্বাস করে না। ধানের শীষ,এখন পেটের বিষ, লোকে বলে সাপের বিষ বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ডে পৌর আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস-জঙ্গিবাদ ও ঐক্যফ্রন্টবিরোধী গণসংযোগ এবং পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপিকে নালিশ পার্টি বলে অভিহিত করে আন্দোলনের হুমকি প্রসঙ্গে এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মুখে শুধু আন্দোলনের কথা বলে, কিন্তু বাস্তবে করতে পারে না, কিছুই নাই তাদের। ঈদের পর আন্দোলন করতে করতে করতে ১০ বছর চলে গেলো, রোজার ঈদ, কোরবানির ঈদ কোন ঈদের পর আন্দোলন তারা নিজেরাই জানে না। আন্দোলন হয়েছে? কোন ঈদের পর আন্দোলন তারা নিজেরাই জানে না।

বিএনপি কথায় কথায় মিথ্যা বলে- মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে হঠাৎ করে তারা এক ভুয়া খবর দিলো। জাতিসংঘের মহাসচিব (আন্তোনিও গুতিয়েরেস) নাকি চিঠি লিখে বিএনপিকে দাওয়াত করেছে।

কিন্তু স্যুট-কোর্ট পরে মির্জা ফখরুল জাতিসংঘে গিয়েও দেখা করতে পারেননি তার সঙ্গে।
অনুষ্ঠানে সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুল গণির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য এম এ মালেক, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব প্রমুখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com