বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সম্প্রীতির বার্তা ছড়ানো প্রধানমন্ত্রীর ছবিটি এখন ভাইরাল। কালের খবর

সম্প্রীতির বার্তা ছড়ানো প্রধানমন্ত্রীর ছবিটি এখন ভাইরাল। কালের খবর

কালের খবর প্রতিবেদক :

মহাষষ্ঠী উদযাপনের মাধ্যমে সোমবার থেকে শুরু হয়েছে হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় দুর্গাপূজা। আজ চলছে মহাসপ্তমীর আরাধনা।

এর মাঝেই ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি ভাইরাল হয়ে পড়েছে ইন্টারনেটে যা এখন সোশ্যাল সাইট ইউজারদের হোমপেইজে ঘুরছে। অসাম্প্রদায়িক চেতনার এই বাংলাদেশের নাগরিকরা ছবিটির উচ্ছসিত প্রশংসা করছেন।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোমবার ১৫ অক্টোবর জাতীয় মন্দির পরিদর্শনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে দূর্গা মন্দিরের সামনে উপবিষ্ট পুরোহিতগণ প্রধানমন্ত্রীকে নমস্কার জানান। জবাবে হাসিমুখে তাদের সঙ্গে সালাম বিনিময় করেন প্রধানমন্ত্রী। সাম্প্রদায়িক উস্কানির এই বাজে সময়ে ছবিটি যেন সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই ছবিটিই যেন হিন্দু-মুসলিম সহাবস্থানের হাজার বছরের বাঙালি ঐতিহ্যের বড় উদাহরণ।

সারাদেশে ৩১ হাজার ২৭২টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে ৮০০ বছরের পুরনো এ মন্দিরের দেড় বিঘা জমির মালিকানা নিয়ে ৬০ বছর ধরে চলা জটিলতার সমাধান করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেখানে এক সমাবেশে তিনি বলেছেন, ‘আজ আমরা আনন্দিত, সারা বাংলাদেশেই পূজা হচ্ছে এবং প্রতিবছরই পূজার সংখ্যা বাড়ছে। প্রায় ৩০ হাজারের বেশি মন্ডপে পূজা হচ্ছে। ‘

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com