বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
শিবপুরে যুবককে কুপিয়ে হত্যা : প্রতিবাদে ভাংচুর-অগ্নিসংযোগ। কালের খবর

শিবপুরে যুবককে কুপিয়ে হত্যা : প্রতিবাদে ভাংচুর-অগ্নিসংযোগ। কালের খবর

নরসিংদী থেকে মো:ইকবাল হোসেন / রেজাউল করিম গাজী । কালের খবর

পূর্ব শত্রুতার জেড় ধরে নরসিংদীর শিবপুরে নজরুল ইসলাম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রতিবাদে প্রতিপক্ষের দোকানঘর ভাংচুর করেছে এলাকাবাসী। সোমবার রাতে উপজেলার আলিয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম উপজেলার আলিয়াবাদ গ্রামের মজিবুর হকের ছেলে।

নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন আগের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সোমবার রাতে নজরুল ইসলামের সাথে পাশ্ববর্তী শানখোলা গ্রামের আব্দুল বাছেদ মাস্টারের ছেলে মুরাদ এর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মুরাদ নজরুলকে ছুরিকাঘাত করে। এসময় নজরুলের চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এলে মুরাদ পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে নজরুল মারা যায়।

এদিকে নজরুলের মৃত্যুর খবর ছড়িয়ে পরলে এলাকার বিক্ষুব্ধ জনতা আব্দুল বাছেদ মাস্টারের দোকানে ও বাড়ির আসবাবপত্র ভাংচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে শিবপুর মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিবপুর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত মুরাদকে আটকে অভিযান চলছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com