বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
জোয়ার সাহারায় বিআরটিসি ডিপোতে দুদকের অভিযান। কালের খবর

জোয়ার সাহারায় বিআরটিসি ডিপোতে দুদকের অভিযান। কালের খবর

 

এম আই ফারুক, কালের খবর  : রাজধানীর জোয়ার সাহারায় অবস্থিত বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (বিআরটিসি) ডিপোতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক।
যানবাহন মেরামত ব্যয়, গাড়িতে অতিরিক্ত জ্বালানি তেল ব্যবহারসহ বিভিন্ন দুর্নীতি ও অব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে কমিশনের একটি এনফোর্সমেন্ট দল আজ দুপুর ১২টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত ডিপোটিতে আকস্মিক অভিযান চালায়।

দুদক পরিচালক মো. ফরিদুর রহমানের নেতৃত্বে পুলিশসহ ১০ সদস্যের টিম অভিযান চালিয়ে বিআরটিসির ওই ডিপোর যানবাহন মেরামত ব্যয়সংক্রান্ত বিভিন্ন বিল-ভাউচার, রেজিস্টার ও স্টোর রুম পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে।
টিমের সদস্যরা বিআরটিসির বাসে নির্ধারিত মাইলেজ অনুসারে জ্বালানি তেল ব্যবহার হচ্ছে কি-না তাও পরীক্ষা করেন। তারা স্টক রেজিস্টার অনুসারে যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে কি-না, তাও পরীক্ষা করেন।
এ সময় ডিপোর ম্যানেজার (অপারেশন) ইঞ্জিনিয়ার মো. মনিরুজ্জামান দুদক টিমকে সহযোগিতা প্রদান করেন এবং জানান, ভবিষ্যতে তারা এই দফতরকে অনিয়ম ও দুর্নীতিমুক্ত করার সর্বাত্মক প্রয়াস চালাবেন।
এ প্রসঙ্গে দুদক এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, বিআরটিসি জনসেবামূলক প্রতিষ্ঠান, দুদকের এ অভিযান এ প্রতিষ্ঠানের সুশাসন বৃদ্ধিতে শক্তিশালী ভূমিকা রাখবে। তবে দুর্নীতি ও অনিয়মের প্রকৃত ঘটনা উদ্ঘাটনে দুদক প্রয়োজনে পূর্ণাঙ্গ অনুসন্ধান চালাবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com