বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মেঘনায় যাত্রীবাহী নৌকায় বজ্রপাতে নিহত ৩, আহত ১২ । কালের খবর

মেঘনায় যাত্রীবাহী নৌকায় বজ্রপাতে নিহত ৩, আহত ১২ । কালের খবর

মো : কবির হোসেন প্রতিনিধি, কালের খবর  : নরসিংদীর মেঘনা নদীতে যাত্রীবাহী একটি নৌকায় বজ্রপাতে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ যাত্রী।

মঙ্গলবার বিকাল ৩টার দিকে নরসিংদীর চরাঞ্চল করিমপুরের মেঘনা নদীর মোহনায় এই বজ্রপাতের ঘটনা ঘটে।

গুরুতর আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে দুজনকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- আলোকবালী গ্রামের ফরিদা ইয়াসমিন (৫০), একই গ্রামের রেহেনা বেগম (৪০) ও সেলিম মিয়া।
আহতদের মধ্যে রয়েছেন- ছানাউল্লা মিয়া, রুবেল মিয়া, আলী হোসেন, ফরহাদ মিয়া, জাবেদ ও ভুট্টু মিয়া।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, দুপুর আড়াইটার দিকে নরসিংদীর বিপিন সাহার ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ইঞ্জিন চালিত নৌকা (ট্রলার) সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী যাচ্ছিল।

নৌকাটি চরাঞ্চলের করিমপুরের কাছাকাছি পৌঁছলে মুষলধারে বৃষ্টির পাশাপাশি বজ্রপাত শুরু হয়। এরই মধ্যে নৌকাটি মেঘনা নদীর করিমপুর মোহনায় পৌঁছলে বজ্রপাতের শিকার হয়।

এসময় নৌকার ছাদে বসা সেলিম নামে একজন দগ্ধ হয়ে মারা যান। আহত হন আরও ১২ জন। পরে নৌকার অন্য যাত্রীরা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে আনার পর আরও দুইজন মারা যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী মনু মিয়া বলেন, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বিকট শব্দে বজ্রপাত। এরই মধ্যে যেন আগুনের একটি গোলা পড়ল। এসময় ছাদে থাকা একজন সঙ্গে সঙ্গে পুড়ে যান। অন্যরা দগ্ধ হন।
অপর প্রত্যক্ষদর্শী হাসিব বলেন, বজ্রপাতের সাথে সাথে নৌকার ছাদে আগুন লেগে যায়। এসময় হুড়োহুড় করে নৌকার বেশ কিছু যাত্রী পানিতে ঝাঁপ দেন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) শামীম আহমেদ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

      দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন । 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com