বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
এনটিভির এসএম আতিক তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার পেলেন । কালের খবর

এনটিভির এসএম আতিক তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার পেলেন । কালের খবর

মো: মুক্তার হোসেন সানি,  কালের খবর,  ঢাকা  :
প্রতিবেদন তৈরির মাধ্যমে ধূমপান এবং তামাক নিয়ন্ত্রণে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘প্রজ্ঞা তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার ২০১৮’ পেয়েছেন এনটিভির সিনিয়র করেসপনডেন্ট এসএম আতিক। এ ছাড়া আরো চার সাংবাদিকও পেয়েছেন এই পুরস্কার।
আগামী ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আজ রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রজ্ঞা ও অ্যান্টি ট্যোবাকো মিডিয়া অ্যালায়েন্স-আত্মা এই তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কারের আয়োজন করে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দেন।

২০১৮ সালের সেরা স্থানীয় পত্রিকা রিপোর্ট ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন দৈনিক সিলেটের ডাক পত্রিকার প্রধান প্রতিবেদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সেরা জাতীয় প্রিন্ট/অনলাইন মিডিয়া বিভাগে দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের স্পেশাল করেসপন্ডেন্ট দৌলত আক্তার মালা এবং দৈনিক কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক আবুল কাসেম এবং সেরা টিভি রিপোর্টে এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট এসএম আতিক। এছাড়াও জুরি বোর্ডের মনোনয়নে বিশেষ সম্মাননা পেয়েছেন বরিশালের দৈনিক কীর্তনখোলার প্রধান প্রতিবেদক গোলাম মর্তুজা জুয়েল। তিনি বর্তমানে বরিশালের দৈনিক আজকের পরিবর্তনে কর্মরত।
আলোচনা অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, ২০২০ সালে পাঠ্যপুস্তকে তামাকের ক্ষতিকর দিকগুলো সংযুক্ত করা হবে। এতে শিক্ষার্থীরা নিজে সচেতন হবে ও পরিবারের সদস্যদের সচেতন করবে বলে আশা করেন তিনি। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী তামাকের ব্যবহার নিয়ন্ত্রণে আইনের প্রয়োগ ও ব্যাপক জনসচেতনতার ওপর জোর দেন। তিনি বলেন, স্কুল-কলেজের আশেপাশে পাঁচশ মিটারের মধ্যে তামাকপণ্য বিক্রি বন্ধের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
তামাক মুক্ত দিবসের এবারের প্রতিপাদ্য ‘তামাক ও হৃদরোগ’। আলোচনায় বক্তারা আসন্ন বাজেটে তামাক পণ্যে উচ্চ হারে করারোপের দাবি জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ডা. আব্দুল মালিক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ অন্যরা।

    দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন । 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com