মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর
আদালতের নির্দেশে গাজীপুর সিটি নির্বাচনের সব কার্যক্রম বন্ধ

আদালতের নির্দেশে গাজীপুর সিটি নির্বাচনের সব কার্যক্রম বন্ধ

গাজীপুর সিটি নির্বাচনের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ

এম আই ফারুক আহমেদ, কালের খবর   :  নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, আদালতের নির্দেশনার প্রতি সম্মান রেখে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের সব কার্যক্রম বন্ধ রাখতে সেখানকার রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ রবিবার বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

নির্বাচন কমিশনার বলেন, হাইকোর্ট গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন। এটা আমরা গণমাধ্যমে প্রচারিত খবরের মাধ্যমে জানতে পেরেছি। তবে কী কারণে নির্বাচন স্থগিত করা হলো, সেটা আমরা জানি না।

তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগের ভুল নাকি কমিশনের- তা এখনও জানা যায়নি। তবে আদালতের নির্দেশনার প্রতি সম্মান রেখে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের সব কার্যক্রম বন্ধ রাখতে সেখানকার রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করেন হাইকোর্ট। সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত শিমুলিয়া এলাকার এক ব্যক্তির রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

..………দৈনিক কালের খবর :

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com