বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
বিজ্ঞানমনস্ক জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মানে শিক্ষকদের ভূমিকা শীর্ষক কর্মশালা ছবি স্লাইড, বিজ্ঞান প্রযুক্তি,

বিজ্ঞানমনস্ক জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মানে শিক্ষকদের ভূমিকা শীর্ষক কর্মশালা ছবি স্লাইড, বিজ্ঞান প্রযুক্তি,

বিজ্ঞানমনস্ক জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মানে শিক্ষকদের ভূমিকা শীর্ষক কর্মশালা
ছবি স্লাইড, বিজ্ঞান প্রযুক্তি, সকল শিরোনাম,

–কালের খবর,   ডেমরা   :   বিজ্ঞানমনস্ক জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে বিজ্ঞান চর্চায় শিক্ষকদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের আয়োজনে ডেমরা ও রূপগঞ্জসহ পূর্বাঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উপস্থিতিতে শনিবার বিকালে কলেজ অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কলেজটির অধ্যক্ষ মো. ইউনুস মোল্লার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন ঐতিহ্যবাহী বাওয়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেন, বাওয়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরপ্রসাদ দাস, এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন সিকদার ও গন্ধর্বপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ স্যার।

কর্মশালায় ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. ইউনুস মোল্লা বলেন, মানব কল্যাণে বিজ্ঞানের অগ্রযাত্রা বিশ্বস্বীকৃত। বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার, গবেষনা, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার দুনিয়াকে করেছে গতিময় ও সর্বাধুনিক। বিজ্ঞানের অগ্রযাত্রায় ধান গবেষণা, পাট গবেষণা, মৎস বিজ্ঞানের প্রজনন গবেষণা, কৃষি গবেষণা, শাক-সবজি, ফলমূল, পোল্ট্রিসহ নানাবিধ গবেষণার সুফল আজ বাংলাদেশ ভোগ করছে এবং স্বাবলম্ভী হচ্ছে দেশ। যারা আজ বিজ্ঞানী তারাও ছাত্র ছিলেন। শিক্ষকরাই তাদের গড়ে তুলেছেন। তাছাড়া দেশ-বিদেশে বাংলাদেশের তরুণ বিজ্ঞানীদের অংশগ্রহণ আজ উল্লেখ করার মত। তাই বিজ্ঞানের অগ্রযাত্রার লক্ষ্যে সম্প্রতি ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজ বিজ্ঞান শিক্ষার দ্বার উন্মোচন করতে চলেছে।

সভায় বক্তারা বলেন, এ দেশের বিজ্ঞান শিক্ষকদের ইতিবাচক ভূমিকার জন্যই বিজ্ঞান শিক্ষার্থীদের আগ্রহ ও মনোযোগ বেড়েছে। বিজ্ঞানমনস্ক আধুনিক সমাজ বিনির্মাণে শিক্ষক সমাজের ভূমিকাই অগ্রগণ্য। তবে বর্তমানে সমাজের সকল স্তরে শিক্ষকরাই আজ উপেক্ষিত।

.…….দৈনিক কালের খবর, ডেমরা , 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com