বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ঢাবি সাদা দলের মৌন মিছিল ও সমাবেশ

ঢাবি সাদা দলের মৌন মিছিল ও সমাবেশ

কালের খবর প্রতিবেদন : কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর সব ধরনের নিপীড়ন-নির্যাতন বন্ধের দাবিতে মৌন মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।
সোমবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে মৌন মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কলা ভবন প্রদক্ষিণ করে পুনরায় অপরাজেয় বাংলার পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান বলেন, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অশনি সংকেত বিরাজ করছে। শিক্ষার্থীরা যখন যৌক্তিক দাবিতে আন্দোলন করেছিলো তখন তাদের ওপর টিয়ার গ্যাস মারা হয়। অন্যদিকে উপাচার্যের বাসভবনে ন্যাক্কারজনকভাবে হামলা করা হয়। এসব ঘটনায় আমরা যখন উদ্বেগ প্রকাশ করছি তখন ক্যাম্পাসের বিভিন্ন হলে সাধারণ ছাত্রীদের ওপর নিপীড়ন চালানো হচ্ছে। কোনো কোনো জায়গায় প্রশাসন নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে।
হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীদের প্রতি সচেতন ও নাগরিক ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, হলে হলে গেস্টরুম কালচার চালু আছে। তাই সবাই যেন সমান অধিকার পায় তার ব্যবস্থা করতে হবে।
এর পরে সাদা দলের পক্ষ থেকে লিখিত বক্তব্য তুলে ধরে ডাকসু নির্বাচন, উপাচার্যের বাড়ি ভাঙচুরের বিচার, সব শিক্ষার্থীর সহাবস্থান, কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারির আহ্বান জানান আখতার হোসেন খান।
উপস্থিত ছিলেন- কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক সদরুল আমিন, পদার্থ বিজ্ঞানের অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ড. মোশাররফ হোসাইন ভূঁইয়া প্রমুখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com