বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ঢাবি ক্যাম্পাসে রড লাঠি নিয়ে ছাত্রলীগের অবস্থান

ঢাবি ক্যাম্পাসে রড লাঠি নিয়ে ছাত্রলীগের অবস্থান

 

 

 

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, কালের খবর :

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের মল চত্বর এলাকায় অবস্থান নিয়েছে ছাত্রলীগ। সংগঠনটির নেতাকর্মীদের অধিকাংশের হাতে রয়েছে রাম দাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র। পুরো ক্যাম্পাস এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে মল চত্বরে শতাধিক মোটরসাইকেলে করে জড়ো হয় ছাত্রলীগের নেতাকর্মীরা। একইসঙ্গে বিভিন্ন হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মল চত্বরের দিকে আসছে। তাদের অধিকাংশের হাতেই লোহার রড।

এদিকে টিএসসি এলাকায় অবস্থান নিয়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারীরা। তাদের হাতে ইট ও লাঠি দেখা যায়। এরইমধ্যে ছাত্রলীগের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সন্ধ্যা ৭টা থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বিশ্ববিদ্যালয় মল চত্বরে শতাধিক মোটরসাইকেল, দেশীয় অস্ত্র, রামদা, হকিস্টিক নিয়ে অবস্থান গ্রহণ করেছে। রাত পৌনে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের অবস্থান ছিল। রাত ৮টার দিকে নীলক্ষেত মোড় থেকে হেলমেট পরা আরো বেশ কয়েকজন নেতাকর্মী মল চত্বরে আসে।
ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে ছিল রড, রাম দা, হকিস্টিকসহ বিভিন্ন দেশীয় অস্ত্র।
জানা যায়, মল চত্বরে অবস্থানকারী ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে যোগ দিয়েছে ঢাকা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা ছাত্রলীগের নেতাকর্মীরা।
ক্যাম্পাসে উত্তেজনার সৃষ্টি হয়েছে। রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কাও করছেন অনেকে।
অস্ত্রসহ ছাত্রলীগের অবস্থান প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী এনটিভি অনলাইনকে বলেন, ‘যেহেতু বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হয়েছে, তাই সবাইকে চলে যাওয়ার আহ্বানই জানাব।’
সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে গতকাল রোববার শাহবাগে অবস্থান নেয় আন্দোলনকারীরা। কিন্তু পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। আন্দোলনকারীদের ওপর হামলার একপর্যায়ে পুলিশের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীরাও যোগ দেয়।
আজ বিষয়টি নিয়ে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে বৈঠক করে আন্দোলনকারীদের ২০ সদস্যের একটি প্রতিনিধিদল। বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত স্থগিত থাকবে আন্দোলন। এ সময়টা সরকার বিষয়টি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে।
তবে টিএসসি এলাকায় অবস্থান নেওয়া আন্দোলনকারীরা তা মেনে নেয়নি। তাঁরা এখনো সেখানে অবস্থান করছে।

দৈনিক কালের খবর  -/৯/৪/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com