শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর
সিরাজগঞ্জের বিয়ের ৫ দিন পর নববধূ ও তার প্রেমিকের হাতে স্বামী খুন

সিরাজগঞ্জের বিয়ের ৫ দিন পর নববধূ ও তার প্রেমিকের হাতে স্বামী খুন

সিরাজগঞ্জ প্রতিনিধি,  কালেরর খবর  :
সিরাজগঞ্জের সলঙ্গায় বিয়ের ৫ দিন পর নববধূ ও তার প্রেমিকের মারপিটে আহত আব্দুল মজিদ (২১) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় নববধূ আল্পনা খাতুনকে (১৮) আটক করেছে পুলিশ।
বুধবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে শনিবার রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাট চৌবিলা গ্রামে এ মারপিটের ঘটনা ঘটে। নিহত মজিদ ওই হাট চৌবিলা গ্রামের মৃত আবু হানিফের ছেলে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহেদুজ্জামান জানান, শুক্রবার হাট চৌবিলা গ্রামের মৃত আবু হানিফের ছেলে আব্দুল মজিদের সঙ্গে চৌবিলা চকপাড়া গ্রামের আমজাদ হোসেনের মেয়ে আল্পনা খাতুনের বিয়ে হয়। বিয়ের পরদিন শনিবার নববধূসহ শ্বশুরবাড়িতে যান মজিদ। ওইদিন রাতে নববধূ আল্পনা ও তার প্রেমিক পরিকল্পিতভাবে মজিদকে ঘর থেকে বের করে নিয়ে যায়। পরদিন সকালে একটি বাঁশঝাড়ের পাশে মজিদকে অচেতন অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়।
ওসি আরো বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও জখম রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে পিটিয়ে জখম করা হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ সলঙ্গায় আনার প্রক্রিয়া চলছে। এদিকে তার মৃত্যুর পর বৃহস্পতিবার সকালেই নববধূ আল্পনাকে আটক করে থানা হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com