শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে….এমএন আবছার। কালের খবর মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ঈদ সহায়তা বিতরণ। কালের খবর মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ। কালের খবর পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা : পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ। কালের খবর জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর
কাগজের ঠোঙ্গা এবং জুতার ব্যাগ তৈরি করে দারিদ্রকে জয় করেছে মঞ্জুয়ারা খাতুন

কাগজের ঠোঙ্গা এবং জুতার ব্যাগ তৈরি করে দারিদ্রকে জয় করেছে মঞ্জুয়ারা খাতুন

কালের খবর প্রতিবেদক :  নওগাঁর মান্দা উপজেলার  নদীর বাঁধ সংলগ্ন ছোট বেলালদহ গ্রামের প্রত্যন্ত অঞ্চলে কাগজের ঠোঙ্গা এবং জুতার ব্যাগ তৈরি করে দারিদ্রকে জয় করেছে মঞ্জুয়ারা খাতুন। মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের ছোট বেলালদহ গ্রামের মঞ্জুয়ারা খাতুনের স্বামী সিদ্দিক ও ২ মেয়ে নিয়ে ৪ জনের অভাবী সংসার।

একসময় দু’বেলা পেটপুরে ভাত জুটত না। অভাবের সংসারে দিশাহারা মঞ্জুয়ারা একটি কাজের জন্য এদিক ওদিক ছুটতেন সারাক্ষণ। তার দুঃখ-দুর্দশার কথা শুনে তাকে কাগজের ঠোঙ্গা, মিষ্টির কার্টন, শপিং ব্যাগ তৈরির প্রদান করান। মঞ্জুয়ারা জানায়,গত ২ বছর পূর্বে তিনি এ কাজ শুরু করেন। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

বর্তমানে তিনি ও তার মেয়ে জীবন জীবিকার তাগীদে চুক্তির মাধ্যমে শতকরা ২৫ টাকায় ঠোঙ্গা তৈরি করে এবং তার স্বামী দিন মজুরের কাজ করেন। মহাজনের কাছ থেকে নেওয়া প্রয়োজনীয় উপকরণ আঠা, কাগজ, ষ্ট্যাপলার পিন দিয়ে ঠোঙ্গা তৈরী করে থাকেন। স্থানীয় মহাজন প্রকাশ তৈরীকৃত ঠোঙ্গা সংগ্রহ করে উপজেলার বিভিন্ন কনফেকশনারি, হোটেল-রেস্তোরাঁয় ও মার্কেটের দোকানগুলোতে সরবরাহ করেন। টিনের চালা বেড়ার ঘরে বসবাস করেন তিনি। ঠোঙ্গা তৈরী করে তার যা মাসিক আয় হয় তা দিয়ে চলে সংসার ।

তার তৈরিকৃত ঠোঙ্গা, কার্টন, জুতার ব্যাগের চাহিদা বেড়ে গেছে। তার মেয়েরা লেখাপড়া শেষে অবসর সময়ে মাকে ঠোঙ্গা, কার্টন, শপিং ব্যাগ তৈরি করতে সাহায্য করেন। ঠোঙ্গা, কার্টন, জুতার ঠোঙ্গা তৈরি করে মেয়েদের লেখাপড়া এবং সংসারের খরচ চালান।

বড় মেয়ে নাসরিন এবারে এসএসসি পরীক্ষা দিয়েছে। ছোট মেয়ে নাজনীন তৃতীয় শ্রেণীতে পড়ে । কাগজের ঠোঙ্গা তৈরি কারিগর মঞ্জুয়ারা খাতুন বলেন, ঠোঙ্গা, কার্টন,জুতার ব্যাগ তৈরি করে তার সংসার বেশ ভালোই চলছে। মঞ্জুয়ারা খাতুনের স্বামী সিদ্দিক জানান, আমাদের সংসারে এখন সুখ-শান্তি, হাসি-আনান্দ ফিরে এসেছে। এখন আর দুবেলা না খেয়ে থাকতে হয় না।

মান্দা উপজেলার কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী জানান, সিদ্দিক ও মঞ্জুয়ারা খাতুন তারা দুজনে এক সময় খুব কষ্ট করেছে। তারা এখন কাগজের ঠোঙ্গা, কার্টন, তৈরি করে তাদের সংসারে স্বচ্ছলতা ফিরে এসেছে। তাদের মেয়েদেরও এখন স্কুলে পাঠায়। তিনি মঞ্জুয়ারার মতো অন্যদেরও প্রশিক্ষণ নিয়ে কাজ করার আহ্বান জানান।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com