বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নিউ ইয়র্কের হাসপাতালে চিকিৎসাধীন কাজী হায়াৎ

নিউ ইয়র্কের হাসপাতালে চিকিৎসাধীন কাজী হায়াৎ

কালের খবর ডেস্ক :স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, অভিনেতা ও লেখক কাজী হায়াৎ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মাউন্ট সিনহাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে হৃদরোগজনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন। কাজী হায়াতের ছেলে কাজী মারুফ এ তথ্য জানান।

২০০৪ সালে এই নির্মাতার হার্টে চারটা রিং পরানো হয়। এরপর রিং ফেল করার পর ২০০৫ সালে ওপেন হার্ট সার্জারি করা হয়। পুনরায় হার্টে সমস্যা দেখা দেওয়ায় নিউ ইয়র্কের হাসপাতালে ভর্তি করা হয় কাজী হায়াতকে।

গত ৯ ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেছেন।

‘দাঙ্গা’, ‘ইতিহাস’, ‘অন্ধকার’ সহ অর্ধশত সিনেমার নির্মাতা কাজী হায়াৎ। চলচ্চিত্র ক্যারিয়ারে আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। এ পর্যন্ত ৪৫টি চলচ্চিত্র নির্মাণ করেন। এ ছাড়া বেশ কিছু চলচ্চিত্র প্রযোজনাও করেন তিনি। তা ছাড়া চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com