বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
দেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ওমর সানী এখন শঙ্কামুক্ত

দেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ওমর সানী এখন শঙ্কামুক্ত

 

 

 

কালের খবর ডেস্ক :

দেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ওমর সানী এখন শঙ্কামুক্ত। বুধবার বিকেল ৫টার দিকে হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন এই নায়ক। হার্টে ব্লক ধরা পড়ায় গত সোমবার ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন ওমর সানী। চিকিৎসকের পরামর্শে সেদিন রাতেই তাঁর হার্টের রক্তনালীতে রিং পরানো হয়। চিত্রনায়ক ওমর সানীর হার্টে চারটি ব্লক ধরা পড়ে বলে জানান তাঁর ছেলে ফারদিন এহসান। তিনি বলেন, এখন বাবা ভালো আছেন। চিকিৎসকের পরামর্শে কয়েকদিন বাসায় বিশ্রাম নিবেন। তার আগে সকালে নিজের ফেসবুকে এক ভিডিও বার্তায় ওমর সানী দেশবাসীর কাছে দোয়া চান। দেশ ও দেশের বাইরে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ওমর সানী ভিডিও বার্তায় বলেন, হয়তো অনেক বড় বিপদ হতে পারত। আমি তাড়াতাড়ি আপনাদের মাঝে ফিরে আসব, কাজ শুরু করব ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করেছেন। আরও দোয়া করবেন। আমার দুই সন্তান আর স্ত্রীর জন্যও আপনাদের কাছ দোয়া চাই। কিছুদিন পর পুরো চেকআপের জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়ার ইচ্ছে আছে বলেও জানান ওমর সানীর স্ত্রী ও চলচ্চিত্রের জনপ্রিয় মুখ মৌসুমী। হার্টের রক্তনালীতে প্রথমে দুটি রিং পরানোর কথা থাকলেও আপাতত একটি রিং পরানো হয়েছে বলেও জানান তিনি।

কালের খবর -/৭/৩/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com