বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ব্রাহ্মণপাড়ার হাফেজ ইকবাল তবুও দমেননি

ব্রাহ্মণপাড়ার হাফেজ ইকবাল তবুও দমেননি

 

 

 

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি, কালের খবর :

  • হাফেজ মো. ইকবাল। বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামে। সাড়ে ৪ বছর বয়সেই জ্বরে আক্রান্ত হয়ে চোখের দৃষ্টি হারান। নাইঘর গ্রামে হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি হন। বন্ধুদের কাছে শুনে শুনে ৩০ পারা কোরআন মুখস্থ করে হাফেজ হবার গৌরব অর্জন করেন। নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে শুধু কানে শুনে রেডিও বাংলাদেশ কুমিল্লা অফিসের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেন। রেডিও অনুষ্ঠানের সরাসরি প্রোগ্রাম স্বাস্থ্য, খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা ইত্যাদি অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনেক সাফল্য অর্জন করেন। কুমিল্লা বেতারযোগে ২০০৯ সাল থেকে বিভিন্ন অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ ইকবাল বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে যাচ্ছেন। কয়েক বছর আগে তার নিজ গ্রাম নাগাইস এলাকার শিক্ষিত ও অর্ধশিক্ষিত যুবকদের নিয়ে গঠন করেন ‘মুরাদ বেতার যুব সংঘ’। ওই যুব সংঘের তিনি প্রতিষ্ঠাতা সভাপতি। সংগঠনের পক্ষ থেকে প্রতি বছর বিভিন্ন সময়ে বিভিন্ন খেলাধুলা ও এলাকার উন্নয়মূলক কর্মকাণ্ড অব্যাহত রেখে যাচ্ছেন। কিছুদিন আগে এলাকার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে তাদের হাতে ক্রেস্ট তুলে দেন। ২০১৭ সালে বাড়ির পাশে ফয়েজিয়া রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা এবং নুরানী ও হিফজ বিভাগের সামনে ব্যবসা শুরু করেন। চোখে না দেখতে পারলেও হাফেজ ইকবাল শব্দ শুনে মানুষের গতিবিধি লক্ষ্য করতে পারেন। মোবাইল ফোনের বাটন টিপে সবার সঙ্গে ফোনে কথা বলতে পারেন। ২০১০ সালে বিবাহ করেন। বর্তমানে একটি ছেলে ও এক কন্যাসন্তানের জনক।
    সংগঠক, বেতারের উপস্থাপক হাফেজ ইকবাল মানুষের কল্যাণে কাজ করতে খুব পছন্দ করেন।
    তিনি বেতারের একজন নিয়মিত উপস্থাপক হিসাবে কাজ করতে চাচ্ছেন। তিনি বলেন, মানুষ চেষ্টা করলে অনেক অসাধ্য কাজ সাধন করতে পারে। আমি আমার সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চাই এবং একটি সুষ্ঠু ও সুন্দর সমাজ গঠন করতে এলাকাবাসী সার্বিক সহযোগিতা কামনা করছি।

কালের খবর  -/৪/৩/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com