বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ঈশ্বরগঞ্জ পৌরসভার উদ্যোগে ৬১ মসজিদে অনুদান। কালের খবর

ঈশ্বরগঞ্জ পৌরসভার উদ্যোগে ৬১ মসজিদে অনুদান। কালের খবর

 

মো: হাবিবুর রহমান। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি, কালের খবর : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌরসভায় অবস্থিত মোট ৬১টি মসজিদে অনুদান প্রদান করা হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে এই অনুদান প্রদান করা হয়েছে। অনুদানের মোট পরিমাণ ২ লাখ টাকা। বিভিন্ন মসজিদের আবেদনের প্রেক্ষিতে যাচাই-বাছাই করে নির্বাচিত মসজিদগুলোতে এই অনুদান প্রদান করা হয়।

উল্লেখ্য, রমজান উপলক্ষে পৌরসভার মসজিদগুলোতে আর্থিক অনুদানের বিষয়ে পৌর প্রশাসক তাঁর ফেইসবুক প্রোফাইলে ঘোষণা দেন। পরবর্তীতে জমাকৃত আবেদনের মধ্যে ৬১টি মসজিদ নির্বাচন করা হয়। তিন ক্যাটাগরিতে সর্বনিম্ন ২হাজার থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। টিনের মসজিদে ৫হাজার, হাফ বিল্ডিং এ ৩ হাজার এবং ফাউন্ডেশন দেওয়া আছে এমন মসজিদে ২ হাজার করে টাকা দেওয়া হয়েছে। তবে ত্রুটিপূর্ণ আবেদন এবং চাকচিক্যময় মসজিদের আবেদন গ্রহণযোগ্য হয়নি।

এ প্রসঙ্গে পৌর প্রশাসক মো. ইকবাল হোসাইন বলেন,-‘ইতোপূর্বে শুধু ইমামদের রমজান মাসে অনুদান দেওয়া হতো। এবারই প্রথম আবেদনের মাধ্যমে মসজিদে অনুদান দেওয়া হলো’।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com