বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সীতাকুন্ডে গাছে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের লাশ। কালের খবর

সীতাকুন্ডে গাছে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের লাশ। কালের খবর

 

মোঃ আশরাফ উদ্দিন চট্টগ্রাম, সীতাকুণ্ড, কালের খবর : 
সীতাকুণ্ডে গাছে ঝুলন্ত অবস্থায় শুকুমার দাশ (৮০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মধ্যম মাহমুদাবাদ গ্রামের ভারত মাষ্টার বাড়ীতে (ধোপা বাড়ী) এঘটনা ঘটে।
শুকুমার দাশ ওই গ্রামের ভারত দাশের ছেলে। সীতাকুণ্ড থানার এসআই আমিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা যায়, ভারত মাষ্টার বাড়ীর লোকনাথ মন্দিরের সেবায়েত এর পাশে একটি আমলকী গাছে ওই ব্যক্তির মৃতদের ঝুলতে দেখে পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এদিকে মৃত শুকুমার দাশের ছোট ছেলে ঝন্টুদাশ এটিকে হত্যা দাবি করে বলেন, আমার বাবা আত্নহত্যা করেনি। সোমবার ভোরে তাকে হত্যা করে লাশ গাছের সাথে ঝুলিয়ে দিয়েছে। পারিবারিকভাবে জমিজমা নিয়ে পরিবারে বিরোধ চলে আসছিল বলেও সে জানায়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, বাড়বকুণ্ড ইউনিয়ন থেকে গাছে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে এটি হত্যা না আত্নহত্যা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com