বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী বিপাকে ক্রেতারা। কালের খবর

নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী বিপাকে ক্রেতারা। কালের খবর

whatsapp sharing button
sharethis sharing buttonকালের খবর ডেস্ক : 
হঠাৎ করেই আবারও কাঁচা মরিচের বাজার ঊর্ধ্বমুখী। এক দিনের ব্যবধানে দ্বিগুণ হয়ে গেছে এই নিত্যপণ্যটির দাম। আবারও চড়েছে সবজির বাজারও। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

বৃহস্পতিবার বিকেল ও শুক্রবার সকালে রাজধানীর বেশ কয়েকটি সবজির বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। এসব বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৪০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।

মোহাম্মদপুর শিয়া মসজিদ বাজারের সবজি বিক্রেতা মো. রাহাত জানান, বুধবার এই মরিচ ছিল ২৪০ টাকা কেজি।

হঠাৎ দাম বাড়ার কারণ জানতে চাইলে এই বিক্রেতা বলেন, শুনলাম বর্ডার বন্ধ। মরিচ ঢুকে নাই। তাই দাম বেশি।

ভ্যানে করে সবজি বিক্রি করা কামাল হোসেন নামে একজন বলেন, আমরা কারওয়ান বাজার থেকে সবজি আনি। ওইখানেই দাম অনেক। পাইকারিতে দাম না কমলে আমগো হাতে কিছু নাই।

এদিকে হঠাৎ দাম বৃদ্ধির ফলে বিপাকে পড়েছেন অনেক ক্রেতা৷ মুক্তার আলী নামে এক ক্রেতার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, আড়াই শ গ্রাম মরিচ ১০০ টাকা! চিন্তা করা যায়? সব কিছুর দাম বাড়তি। এইভাবে চলে নাকি?

কাঁচা মরিচের দাম বেশি হওয়ায় তিনি বিকল্প পথ ধরেছেন বলে জানান। মুক্তার আলী জানান, কাঁচা মরিচ না কিনে ১০ টাকার শুকনো মরিচ কিনেছেন তিনি।

বাজার ঘুরে দেখা গেছে, শুধু কাঁচামরিচ নয়, সব ধরনের সবজির দামই চড়া।

একমাত্র পেঁপে পাওয়া যাচ্ছে ২০ থেকে ৩০ টাকা কেজি দরে। বাজার ভেদে আবার এই পেঁপেই বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে৷ তবে অন্যান্য সব সবজির দাম ৬০ টাকার বেশি।

বাজারে লাউ বিক্রি হচ্ছে ৬০ টাকা পিস দরে৷ শশার কেজি ৮০ টাকা, লতি ৭০-৮০ টাকা কেজি, ঢেঁড়স ৬০ টাকা কেজি, পটল ৬০ টাকা, মূলা ৫০ টাকা, করল্লা ৮০ টাকা, উস্তা ৭০-৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, কাঁকরোল ৮০ টাকা। একই দামে বিক্রি হচ্ছে বেগুন। প্রতি কেজি টমেটোর জন্য ক্রেতাকে গুনতে হচ্ছে ১৬০ টাকা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com