বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ডিবি কার্যালয়ে ‘আয়নাঘর’ বা ‘ভাতের হোটেল’ থাকবে না : রেজাউল করিম মল্লিক। কালের খবর

ডিবি কার্যালয়ে ‘আয়নাঘর’ বা ‘ভাতের হোটেল’ থাকবে না : রেজাউল করিম মল্লিক। কালের খবর

ডিবি কার্যালয়ে আর কোনো ‘আয়নাঘর’ বা ‘ভাতের হোটেল’ থাকবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

আজ শনিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ডিবি কার্যালয়ে কোনও আয়নাঘর থাকবে না। বিগত সময়ের মতো ডিবি কার্যালয়কে ভাতের হোটেল বানানো হবে না। এটি একটি আস্থার জায়গা। যেকোনও ভুক্তভোগীই আমাদের সহায়তা পাবেন।’

এক প্রশ্নের জবাবে রেজাউল করিম মল্লিক বলেন, ‘যে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠবে কিংবা কোনও অপরাধের সঙ্গে যুক্ত হবে, তাদের আইনের আওতায় আনা হবে।’

ডিবিতে কোনও নায়ক-নায়িকা বা সেলিব্রেটিদের সময় কাটানোর জায়গা হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে। এখানে মানুষ ন্যায় বিচার পাবে। আসামি যেই হোক না কেন, সে বিচার পাবে। গ্রেপ্তার আসামিদেরও নির্যাতন করা হবে না। ডিবি অফিসের নাম শুনে আর যেন কেউ আতঙ্কিত না হয়, শুধু আসামিরাই যেন ভয় পায়।’

ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক বলেন, ‘বিগত সময়ে উচ্চাভিলাসী কিছু পুলিশ কর্মকর্তা সমগ্র পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এর ফলে ছাত্র-জনতার অভ্যুত্থান ও বিগত সরকারের পতনকে ঘিরে সংঘর্ষ-সহিংসতায় পুলিশের মনোবল ভেঙে পড়ে।

দুর্গা পূজা উদযাপনের সময় বিভিন্ন মন্দির ও মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ডিবি কর্মকর্তারা কাজ করছেন বলে জানান তিনি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com