বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর
সোনার বাংলা গড়তে হলে আলোকিত মানুষ হতে হবে : সংস্কৃতি মন্ত্রী

সোনার বাংলা গড়তে হলে আলোকিত মানুষ হতে হবে : সংস্কৃতি মন্ত্রী

মোঃ কবির হোসেন কালের খবর : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন সোনার বাংলা গড়তে হলে আলোকিত মানুষ হতে হবে। শুধু পথিগত বিদ্যা শিখে বড় বড় ডিগ্রী নিলেই আলোকিত মানুষ হওয়া যায় না।

রবিবার (২৫/০২)বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নে রতনপুর আবদুল্লাহ উচ্চ বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি আসাদুজ্জামান নূর এমপি বলেন।

আসাদুজ্জামান নূর এমপি বলেন,যন্ত্রের মত আমাদের শিশুদের মানুষ তৈরি করে কোন লাভ নেই, আলোকিত মানুষ হতে হলে লেখাপড়ার পাশাপাশি সাহিত্য সাংস্কৃতি, কবিতা, সংগীত, নাটকসহ সকল বিষয়ে জ্ঞ্যাণ অর্জন করলেই আলোকিত মানুষ হওয়া যায়।আমাদের এ তরুন প্রজন্মের ভিতরে সাহিত্য সংস্কৃতির চর্চা না থাকায় অন্ধকার জগতে জঙ্গীবাদের দিকে তারা ধাবিত হচ্ছে।

তিনি হলি আটিজম হোটেলে জঙ্গীবাদের নির্মম হত্যাকান্ডে চিত্রি তুলে ধরে বাংলার ঘরে যেন আর জঙ্গিবাদ সৃষ্টি না হয়ে সে জন্য সু-শিক্ষায় আলোকিত মানুষ হয়ে সোনার ডিজিটাল বাংলা গড়ার আহবান জানান।

মন্ত্রী নবীনগর প্রেসক্লাবের আবেদনের দাবীর প্রেক্ষিতে নবীনগরে একটি সংস্কৃতিক কমপ্লেক্স নির্মানের ঘোষনা দেন।

বিদ্যালয়ে স্থাপিত ‘মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট বুদ্ধিজীবী একুশে পদকপ্রাপ্ত,নবীনগরের কৃতি সন্তান নাট্যব্যক্তিত্ব আলী যাকের।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ জাহিদ হোসেন সাকিল এতে সভাপতিত্ব করেন।

বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি এবাদুল করিম বুলবুল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম,ঢাকা দক্ষিন মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কাজী মোর্শেদ হোসেন কামাল, জেলা পরিষদ সদস্য ও পৌর আ’লীগের সভাপতি বোরহান উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার, নবীনগর প্রেসক্লাব সভাপতি সমকালের সাংবাদিক মাহাবুব আলম লিটন, রতনপুর ইউপি চেযারম্যন মোঃ রুহুল আমীন, শিল্পকলা একাডেমী সেক্রেটারী সঞ্জয় সাহা, শ্রীকাইল কলেজের সাবেক ভিপি গোলাম মোস্তফা ফারুক প্রমূখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, এ,এস,পি চিত্ত রঞ্জন পাল, ওসি আসলাম সিকদার, রতনপু আবদুল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজিনা আক্তার আলেয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জিয়াউল হক সরকার, জেলা পরিষদ সদস্য ডাঃ মোজাম্মেল হক, জেলা পরিষদ সদস্য সোনিয়া আক্তার সুচী, জেলা পরিষদ সদস্য প্রভাষক নূরুন্নাহার বেগম, শিল্পপতি সমাজসেবক মো. আবদুল হক, কেন্দ্রীয় যুবলীগ নেতা জহির উদ্দিন সিদ্দিক টিটু, কেন্দ্রীয় সাংস্কৃতি ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদা আক্তার শিউলীসহ এলাকার স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. ওয়োজেদ উল্লাহ জসিম ও নরায়নগঞ্জ জেলা সংস্কৃতিক বিষয়ক কর্মকর্তা সৈয়দা শাহিদা আক্তার ।

মোঃ কবির হোসেন, নবীনগর, কালের খবর :

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com