বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
পার্বত্য চট্টগ্রামে হামলা প্রাণহানির সুষ্ঠু বিচারের দাবি। কালের খবর

পার্বত্য চট্টগ্রামে হামলা প্রাণহানির সুষ্ঠু বিচারের দাবি। কালের খবর

 

কালের খবর প্রতিবেদন :

পার্বত্য চট্টগ্রামে হামলা ও প্রাণহানির ঘটনার তদন্তপূর্বক সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামের ছাত্র-জনতা। সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘পার্বত্য চট্টগ্রামের বসবাসরত ছাত্র-জনতা’র উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে বক্তারা এ দাবি জানান।

সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুঁইয়া, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি মো. শাহাদাত হোসেন ফরায়েজী সাকিব, সাধারণ সম্পাদক মো. হাবিব আজম, পরিষদ নেতা আব্দুল মজিদ প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, পাহাড়ে ঘটা ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রের অংশ। পাহাড়কে অশান্ত করতে ষড়যন্ত্রকারীরা সামাজিক মাধ্যমে নানা গুজব ছড়াচ্ছে। এ সময় পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অবিলম্বে জড়িতদের গ্রেফতারসহ পার্বত্য অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক নজরদারির দাবি জানান তারা।

এদিন পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের ওপর হামলা, লুটপাট ও বাড়িঘরে আগুন দেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্র-জনতা। এ সময় তারা ‘উপজাতি কোটা বাতিল করো,’ ‘উপজাতিদের আদিবাসী প্রচারণাকে রাষ্ট্রদ্রোহিতা ঘোষণা দিতে হবে’, ইত্যাদি স্লোগান দেন।

এই সমাবেশে বক্তারা বলেন, পাহাড়ে সন্ত্রাসীদের এখনই দমন করতে হবে। নাহলে সাজেক, রাঙামাটি, বান্দরবান যেতে ভিসা পাসপোর্ট লাগবে। তারা পাহাড় দখল করতে চায়, চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করতে চায়, পাহাড়কে তারা জুম্মল্যান্ড বানাতে চায়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com