বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ইনু মেনন ও মঞ্জুসহ ২৮ জনের নামে মামলা। কালের খবর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ইনু মেনন ও মঞ্জুসহ ২৮ জনের নামে মামলা। কালের খবর

 

কালের খবর ডেস্ক :

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনোয়ার হোসেন মঞ্জুসহ ২৮ জনের নামে মামলা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) তাদের নামে মামলা করা হয়।

জানা গেছে, মিরপুরে শিক্ষার্থী আলভীকে হত্যার ঘটনায় শেখ হাসিনা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনোয়ার হোসেন মঞ্জুসহ ২৮ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ মামলা আরও অন্তত ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলায় দল হিসেবে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনকে আসামি করা হয়েছে।

এতে বলা হয়েছে, গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়ে সারা বাংলাদেশে নিহত এবং এ সময়ে আহত হয়ে পরবর্তীতে নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ এর ৩(২) ও ৪(১) (২) ধারা অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের করেছেন।

এ সময়ে অপরাধের ধরন হিসেবে বলা হয়েছে, ১ থেকে ২৭ নং আসামীদের নির্দেশে ও পরিকল্পনায় অন্যান্য আসামীরা দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্র দ্বারা নির্বিচারে গুলিবর্ষণ করে বৈষম্যবিরোধী আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র ছাত্রজনতাদের হত্যা করে তাদের সমুলে বা আংশিক নির্মূল করার উদ্দ্যেশ্যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠন করার অপরাধ।

এতে শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া বাকি আসামিরা হলেন সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্তিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু,সাবেক বন ও পরিবেশমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

এছাড়া আরও রয়েছেন বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, র‌্যাবের সাবেক মহাপরিচালক মোঃ হারুন অর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, মিরপুর মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সী সাব্বির,বাংলাদেশ যুবলীগের সভাপতি মাইনুল ইসলাম নিখিল, বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুর রহমান, মিরপুর থানা আওয়ামীলীগের সভাপতি মো. হানিফ, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল মোল্লা, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর বাপ্পি। এছাড়া মামলায় সংগঠন হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অংগ সংগঠনসমূহকে অভিযুক্ত করা হয়েছে। এর বাইরে আরও অজ্ঞাতনামা অস্ত্রধারী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী এবং পুলিশের কর্মকর্তা ও সদস্যসহ অনুমানিক ৫০০ জনের নামেও অভিযোগ করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com