বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ডেমরায় পরিবহনে চাঁদা আদায়, গ্রেফতার ৩ চাঁদাবাজ। কালের খবর

ডেমরায় পরিবহনে চাঁদা আদায়, গ্রেফতার ৩ চাঁদাবাজ। কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর :

রাজধানীর ডেমরায় পরিবহনে চাঁদা আদায়ের সময় তিনজনকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ।

সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডেমরার স্টাফ কোয়ার্টারের রাসেল পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। ওই রাতেই ডেমরা থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা করে পুলিশ।

সূত্রে জানা গেছে, পুলিশের একটি টিম টহল কাজের সময় গোপন সংবাদের ভিত্তিতে স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান পরিচালনা করে মো. জামাল হোসেন (২৫), মো. মিলন (২৭) ও রাকিব হোসেন (২৮) নামের ৩ চাঁদাবাজকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা লাঠি, চাঁদা আদায়ের রশিদ ও নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা ডেমরার বিভিন্ন এলাকায় বসবাস করেন।

এ বিষয়ে ডেমরা থানার ওসি জহিরুল ইসলাম বলেন, পরিবহনে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে বিন্দুমাত্র ছাড় নেই। যেখানেই চাঁদবাজি হবে তাদের আইনের আওতায় আনা হবে। গ্রেপ্তারদের সকালে আদালতে পাঠানো হয়েছে

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com