বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
লক্ষ্মীপুর সাংবাদিক ফোরামের সভাপতি লিটন, সম্পাদক আরিফুর। কালের খবর

লক্ষ্মীপুর সাংবাদিক ফোরামের সভাপতি লিটন, সম্পাদক আরিফুর। কালের খবর

 

কালের খবর ডেস্ক :

‘লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরাম-ঢাকার ২৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে ফোরামের বার্ষিক সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার সিনিয়র রিপোর্টার জাকির হোসেন লিটন এবং সাধারণ সম্পাদক দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার আরিফুর রহমান। সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সিনিয়র সাংবাদিক গোলাম মহিউদ্দিন খান এবং নির্বাচন কমিশনার ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক খুরশীদ আলম, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক এটিএম ইসহাক ও হারুনের রশিদ।

নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন এস এম মোরশেদ (অপরাধ বিচিত্রা), সহসভাপতি কাজী হাবিব (স্পষ্টবাদী), সহসভাপতি আলী ইমাম সুমন (আমাদের সময়), যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী (বাংলাদেশের খবর), হক ফারুক আহমেদ (যুগান্তর), জিয়া চৌধুরী (টিবিএস), সাংগঠনিক সম্পাদক হয়েছেন বেলায়েত হোসেন (এখন টিভি), সহ-সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন আরিফ (দেশ টিভি)। কোষাধ্যক্ষ জুনায়েদ শিশির (কালবেলা), দপ্তর সম্পাদক রাশেদ শাহেদ (বাংলাদেশ প্রতিদিন), প্রচার সম্পাদক নিলয় মামুন (ইত্তেফাক), প্রকাশনা সম্পাদক আলেয়া বেগম আলো (কচিপাতা), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক জসিম উদ্দিন বাদল (সমকাল), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর আলম (বাংলা ভিশন)। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়াদ হোসেন (টিবিএস), আহাম্মদ ফয়েজ (নিউএজ), কাউসার মাহমুদ (যুগান্তর), তারেক চৌধুরী (৭১ বাংলা), জাহিদুল ইসলাম রাকিব (বার্তা২৪), সুলতান মাহমুদ আরিফ (চ্যানেল২৪) এবং আতিক হাসান শুভ (বাংলা ট্রিবিউন)।
এ উপলক্ষে রাজধানীতে কর্মরত লক্ষ্মীপুর জেলা সাংবাদিকদের পারিবারিক মিলন মেলার আয়োজন করা হয়। সে সময় সাংবাদিক নেতা খুরশীদ আলমকে সম্মাননা দেওয়া হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com