বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ডেমরায় ফেনসিডিল নিয়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিফ সহ ৪জন গ্রেফতার। কালের খবর

ডেমরায় ফেনসিডিল নিয়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিফ সহ ৪জন গ্রেফতার। কালের খবর

ডেমরা প্রতিনিধি :

রাজধানীর ডেমরায় থানা পুলিশের অভিযানে ফেনসিডিল সেবনরত অবস্থায় ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিফ খান (২৬) সহ ৪ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এ সময় তল্লাশি করে তাদের কাছ থেকে ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ যার অনুমান মূল্য প্রায় ৭০ হাজার টাকা।
শনিবার রাতে ডেমরা থানার পরিদর্শক অপারেশন সুব্রত কুমার পোদ্দারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা বাজার আসিফের ব্যক্তিগত কার্যালয় থেকে তাদের গ্রেফতার করা হয়। আসিফ ডেমরা বাজার সংলগ্ন কামারগোপ এলাকার মৃত আ. খালেকের ছেলে। অন্যান্য গ্রেফতারকৃতরা হলো— নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় বসবাসরত ভ্রাহ্মনবাড়ীয়ার আশুগঞ্জ থানার তাল শহর গ্রামের শামিম আহম্মেদ মোক্তারের ছেলে শামসুল আরেফীন পলাশ ওরফে সুমন (৩১), বাড্ডা থানাধীন আফতারনগরে বসবাসরত কুমিল্লার দেবিদ্বার থানার বল্লভপুর গ্রামের হাশেম সরকারের ছেলে মো. মমিন সরকার (৩৬) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার দক্ষিণ নোয়াপাড়া গ্রামের মৃত শমশের আলীর ছেলে মোশোরফ হোসেন ওরফে শিপলু (৩৮)। এ বিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়নস্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, রোববার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে। আসিফ দীর্ঘদিন ধরে ডেমরায় চক্রের মাধমে ফেনসিডিলসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com