বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
অসাধু ব্যবসায়ীদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি যুবলীগের। কালের খবর

অসাধু ব্যবসায়ীদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি যুবলীগের। কালের খবর

 

স্টাফ রিপোর্টার, কালের খবর :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পর এবার অসাধু-ব্যবসায়ীদের ধরে এনে শাস্তির মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিন যুবলীগ। একইসঙ্গে পুরো রমজান মাসজুড়ে বাজার তদারকির মাধ্যমে চিহিৃত দেশদ্রোহী ও অসাধু ব্যবসায়ীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে কাজ করবে সংগঠনটির নেতারা। প্রয়োজনে দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে জড়িতদের ‘গণধোলাই’ দেয়া হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর টিকাটুলিস্থ নিজ বাসভনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা।
তিনি বলেন, আগামী শনিবার (২ মার্চ) ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় পবিত্র রমজান মাসে যারা নিত্যপণ্যের সরবরাহ ও সংকট দেখিয়ে দাম বৃদ্ধি করে, তাদের বিরুদ্ধে করণীয় ঠিক করা হবে। একইসঙ্গে ঢাকা-৮ নির্বাচনী এলাকায় ৯টি ওয়ার্ডের যুবলীগের ইউনিট কমিটি গঠনসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা এবং সংগঠনের তৃণমূলকে ঢেলে সাজাতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনের ইশতেহার ও সরকার গঠনের পর নিত্যপণ্যের বাজার ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। আমাদের প্রিয় নেত্রী ও প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে পুরো রমজান মাসজুড়ে মাঠে কাজ করার প্রস্তুতি নিচ্ছি। যারা রমজান মাসে অবৈধভাবে পণ্যের মজুতদারি করবে, তাদের বিরুদ্ধে মাঠে থাকবে যুবলীগ। শুধু তাই নয়, জনগণকে সঙ্গে নিয়ে মজুতদারদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। প্রয়োজনে যারা পণ্য মজুত করে দাম বাড়ায়, তাদের গণধোলাই দেওয়ার ব্যবস্থা করা হবে।
এরআগে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, শেখ হাসিনার নির্দেশ উৎপাদন বাড়াতে হবে। অসাধু ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনতে হবে। বিশ্বব্যাপী রাজনৈতিক অস্থিরতায় মূল্যস্ফীতির কবলে প্রায় সব দেশ। এ সুযোগ কাজে লাগিয়ে দেশবিরোধী একটি চক্র দেশের মানুষের ক্ষতি করার চেষ্টা করছে। সেইসব কুচক্রীদের বিরুদ্ধে সবাইকে সর্তক ও নিজ নিজ এলাকায় নজরধারি বাড়ানোর আহ্বান জানান তিনি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com