শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বাঘারপাড়ায় শত্রুুতা বশত প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে মারপিটের অভিযোগে। কালের খবর

বাঘারপাড়ায় শত্রুুতা বশত প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে মারপিটের অভিযোগে। কালের খবর

 

সাঈদ ইবনে হানিফ,  কালের খবর :
যশোরের বাঘারপাড়ায় এক শিক্ষককে মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। ১ লা ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকালে বাঘারপাড়া প্রেসক্লাবে এমন অভিযোগে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা । এসময় ভুক্তভোগি শিক্ষক উপস্থিত ছিলেন। মারধরের শিকার ওই শিক্ষক উপজেলার হুলিহট্র সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শামসুর রহমান, তিনি একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

সংবাদ সম্মেলনে শামসুর রহমান বলেন, গত ২৮ জানুয়ারী বিকেলে হলিহট্র গ্রামের নুরুল হুদার ছেলে মাসুদ রানা কয়েকজনকে সাথে নিয়ে তার বাড়িতে এসে বিদ্যুত লাইনের খুঁটি সরাতে বলে, রাজি না হলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে বাড়ি ত্যাগ করে। এরপর ২৯ জানুয়ারী তিনি স্কুল থেকে ফেরার সময় মাসুদের নেতৃত্বে তিনজন মটরসাইকেলে এসে তার পথ আটকায়। একপর্যায়ে তারা লাঠি ও হাতুড়ী দিয়ে এলোপাতাড়ীভাবে মারধর শুরু করে।

এসময় চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত জহুরপুর ইউনিয়নের হলিহট্র গ্রামের শাহেব আলীর ছেলে আলামিন ও উত্তর চাঁদপুর গ্রামের খালেকের ছেলে নাহিদ ঘটনাস্থল ত্যাগ করে। এঘটনায় আহত হয়ে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

তিনি আরো বলেন, এ বিষয়ে থানায় পাঁচ জনের নামে অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের পর হতে অভিযুক্তরা হুমকি ধামকি অব্যহত রেখেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহসভাপতি ইকরামুল কবীর,

বাঘারপাড়া উপজেলা শাখার সহসভাপতি ওহিদুর রহমান , সাধারণ সম্পাদক গোলাম দস্তগীর , সাংগঠনিক সম্পাদক কে এম মাহফুজুর রহমান, দপ্তর সম্পাদক সেলিম রেজা, সদস্য ফাতেমা আলী, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com