বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ডেমরা থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলামের নেতৃত্বে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ২জন গ্রেফতার। কালের খবর

ডেমরা থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলামের নেতৃত্বে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ২জন গ্রেফতার। কালের খবর

এম আই ফারুক আহমেদ, কালের খবর, ঢাকা :

রাজধানীর ডেমরা এলাকা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমরা থানা পুলিশ।

গ্রেফতার কৃতদের নাম- শফিকুল ইসলাম অভি ও মোঃ রাকিব। বৃহস্পতিবার রাত দুটার দিকে নড়াইবাগ কাউয়াটঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডেমরা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জহিরুল ইসলাম ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডেমরা থানার নড়াইবাগ কাউয়াটঙ্গী সাইফুল উলূম মাদ্রাসার সামনে কয়েকজন লোক অস্ত্রসহ অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় শফিকুল ও রাকিবকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও দুইটি মোবাইল জব্দ করা হয়।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডেমরা থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে মর্মে জানান পুলিশের এ কর্মকর্তা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com