বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ফরিদপুরের ৩৬১ শিক্ষা প্রতিষ্ঠানে নেই কোন শহীদ মিনার

ফরিদপুরের ৩৬১ শিক্ষা প্রতিষ্ঠানে নেই কোন শহীদ মিনার

ফরিদপুর প্রতিনিধি, কালের খবর  :

ফরিদপুরের ৩৬১ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই কোন শহীদ মিনার। ঐসব শিক্ষা প্রতিষ্ঠানে কলাগাছ দিয়ে শহীদ মিনার বানিয়ে পালন করা হয় ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

জানা যায়, এই জেলায় ৩১টি কলেজসহ ২৪৭ টি উচ্চ বিদ্যালয় ও ৮৩টি দাখিল মাদ্রাসা রয়েছে। এরমধ্যে ফরিদপুরের ২৯টি কলেজ, ১৮৭টি উচ্চ বিদ্যালয় ও ২২টি মাদ্রাসায় শহীদ মিনার আছে বলে জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।

সালথা সরকারী কলেজ ও সদরপুরে ১টি কলেজসহ ৬০ উচ্চ বিদ্যালয় ও ৬১ মাদ্রাসাতে নেই কোন শহীদ মিনার। এসব শিক্ষা প্রতিষ্ঠানে কলাগাছ বা বাঁশ ও কাগজের তৈরি শহীদ মিনারে পালন করা হয় ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের স্বরণে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে থাকা উচিৎ শহীদ মিনার। সরকারীভাবে কোন বরাদ্দ না থাকায় এসব বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপন করা সম্ভব হয়নি বলে শিক্ষকরা জানিয়েছেন।

জেলার কয়েকজন প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায় প্রতি বছর কলাগাছ দিয়ে শহীদ মিনার বানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আসছি।

ফরিদপুর জেলা শিক্ষা অফিসার পরিমল চন্দ্র মন্ডল বলেন, ভাষা শহীদদের স্বরণে জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকা উচিৎ। যদিও সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার করা গেলে চমৎকার হতো।

কালের খবর /২০/২/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com