বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ঈশ্বরদীতে নবআবির্ভূত ভণ্ডপীর রজব মোল্লার এ কি কাণ্ড ?

ঈশ্বরদীতে নবআবির্ভূত ভণ্ডপীর রজব মোল্লার এ কি কাণ্ড ?

  1. কালের খবর, পাবনা:

ভণ্ডামির নানান ধরণ রয়েছে। ভণ্ডামি করতে অনেকে ধর্মের অপব্যবহার করেন। কেউবা আবার মিথ্যাচারের মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণা করেন। পাবনার ঈশ্বরদীর চরমিরকামারী গ্রামের নবআবির্ভূত রজব মোল্লা নামে এক ভণ্ড ব্যক্তি নিজেকে পীর ঘোষণা দিয়ে রীতিমতো দুগ্ধস্নান করেছেন। ঈশ্বরদীর সর্বত্র এ নিয়ে নানান আলোচনা ও বিরূপ মন্তব্য চলছে।
আনুষ্ঠানিকভাবে মাইকে ও চিঠির মাধ্যমে প্রচার করে গত ১৮ ফেব্রুয়ারি ভক্তদের হাতে দুধ দিয়ে গোসল করে পঞ্চম সাধুসঙ্গ অনুষ্ঠানের উদ্বোধন করেন রজব মোল্লা নামের ওই ভণ্ডপীর। তিনি অবশ্য আসল নাম পরিবর্তন করে এখন হয়েছেন ‘ভিন্নবাবা রজব ভাণ্ডারি’।
তার এই দুগ্ধপান নিয়ে এলাকায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকে বলেছেন, সাধারণ মানুষকে প্রতারণা করার এটি নতুন এক কৌশল।
স্থানীয় কয়েকজন জানান, রজব মোল্লা এলাকা থেকে হঠাৎ উধাও হয়ে গিয়েছিলেন। বছর পাঁচেক আগে ফিরে এসে তিনি পীর বনে যান। একই সঙ্গে তার বেশভুষা পরিবর্তনের পাশাপাশি কথাবার্তা ও চালচলনেও পরিবর্তন আসে। তার এ ধরনের কারবারে এলাকাবাসী তাকে ভণ্ড হিসেবেই দেখতে থাকে। রোববার দুগ্ধ-গোসল করে আরও বেশি আলোচনায় চলে আসেন তিনি।

কালের খবর/১৯/২/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com