বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
যুবলীগের মহাসমাবেশে সম্রাটের চমক। কালের খবর

যুবলীগের মহাসমাবেশে সম্রাটের চমক। কালের খবর

এম আই ফারুক আহমেদ, কালের খবর, ঢাকা :
যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ যোগ দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। তবে সমাবেশে নিজের উপস্থিতির জানান দেওয়ার মতো কোনো ফটোসেশন করেননি তিনি। এমন কি নিজের সমর্থকদেরও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আপলোড দিতে নিষেধ করেছেন সম্রাট। গতকাল শুক্রবার সকালেই সমাবেশস্থলে আসেন তিনি। পরে জুমার নামাজের পর সমাবেশস্থলে প্রবেশ করেন সম্রাট।
গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বলেন, ইসমাইল চৌধুরী সম্রাট জুমার নামাজের পর প্রধানমন্ত্রী সমাবেশে আসার আগেই মন্দির গেট দিয়ে প্রবেশ করেন। তিনি যুবলীগ দক্ষিণের নেতাকর্মীদের সঙ্গে অবস্থা করছেন। দক্ষিণ যুবলীগের এক নেতা জানান, সকালের দিকে মন্দির গেট দিয়ে প্রবেশ করেছেন সম্রাট। এছাড়া সমাবেশে প্রবেশ করার যে কয়টি গেট রাখা হয়েছে, তার মধ্যে শুধু মন্দির গেটে সম্রাটের ছবি সংবলিত ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে। নিজের সমর্থক ও কর্মীদের লাল-ট্রি শার্ট উপহারের মাধ্যমে ‘যুব সমাবেশ’ বিশাল শোডাউন দিয়েছেন এবং কথা রেখেছেন। তবে নিজের উপস্থিতির জানান দেননি ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। এরআগে যুব সমাবেশ সফল করার লক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়ে ঢাকা মহানগরের নেতাকর্মীদের মাঝে ট্রি-শার্ট, গেঞ্জি উপহার দিয়ে উৎসাহ-উদ্দীপনা তৈরি করেছেন তিনি। সমাবেশে আগত নেতাকর্মীরা বলছেন, ইসমাইল চৌধুরী সম্রাট সংগঠন থেকে বহিষ্কৃত হলেও ‘যুব সমাবেশ’ তার বিশাল কর্মী বাহিনীর উপস্থিতির মধ্যদিয়ে আবারও প্রমান করেছেন আওয়ামী লীগের রক্ত তার শরিরে এখনো বইছে। অতীতে ঢাকায় যেকোনো জনসমাবেশে তার নেতৃত্বে বিশাল শোডাউন দেখা গেছে। এবার হয়তো তিনি যুব মহাসমাবেশ সফলের লক্ষে বিশাল শোডাউন দিয়ে নিজের অবস্থানের জানান দিয়েছেন।একইসঙ্গে সোহরাওয়াদী উদ্যানের বেশিরভাগ জায়গা জুড়ে নিজের নাম দিয়ে টুপি-গেঞ্জি পরিহিত কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com